রাষ্ট্রপতি কৃষকদের দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি তাদের দেশ গড়ার যোদ্ধা হিসেবে অভিহিত করে বলেন, কৃষকদের সম্মান জানাতে এবং অনুপ্রাণিত করতে কৃষি ক্ষেত্রে নতুন উদ্ভাবন ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কৃষি পুরস্কার চালুর উদ্যোগ নেওয়া হবে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ কৃষক সমিতির আট সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, দেশের সবচেয়ে ইতিবাচক খাত হলো কৃষি। উচ্চফলনশীল জাতের উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বহুগুণ বেড়েছে, যার পেছনে রয়েছে কৃষকের কঠোর পরিশ্রম ও ঘাম। তিনি জোর দিয়ে বলেন, কৃষকেরা দুর্নীতিমুক্ত থেকে সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ভোক্তার কাছে পণ্য সহজে পৌঁছাতে এবং কৃষকের সঠিক প্রাপ্তি নিশ্চিত করতে একটি কার্যকর বিপণন ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। এ ক্ষেত্রে কৃষকদের আরও সচেতন ও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।
বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, কৃষকদের উন্নয়নে সরকার নতুন স্কিম চালু করেছে এবং ইতোমধ্যে তিন হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া আগের সরকারের মতো বর্তমান সরকারও কৃষকদের দশ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফ করেছে। সহজ শর্তে ও কম সুদে কৃষিঋণ প্রদানের ব্যবস্থা গ্রহণসহ কৃষি খাতের উন্নয়নে সরকার নানামুখী কার্যকর পদক্ষেপ নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি কৃষিজাত পণ্যের রপ্তানি সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদিত ফল-মূল ও প্রক্রিয়াজাত পণ্য বিদেশে রপ্তানিতে এগিয়ে আসতে হবে। সেই সঙ্গে কৃষি প্রক্রিয়াজাত শিল্প-কারখানা স্থাপন, আধুনিক হিমাগার তৈরি এবং খামারে সোলার প্যানেল ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি। প্রতিনিধি দলের দাবির পরিপ্রেক্ষিতে এনজিও থেকে নেওয়া কৃষিঋণের সুদ কমানোর বিষয়েও উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন রাষ্ট্রপতি।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ কৃষক সমিতির ৮ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।
রাজশাহীর ডিঙ্গাডোবায় মুদিদোকানি বারিউল ইসলাম হত্যা মামলায় পান দোকানি হানিফ আলী ও তার ভাইকে ফাঁসানোর…
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন উয়েফার মধ্যকার দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত।…
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর গ্যাভিন…
ভোলার মনপুরা উপজেলায় ১০০ ইয়াবা উদ্ধারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রামনেওয়াজ লঞ্চঘাট…
বলিউড তারকা রণবীর কাপুরের জন্মদিনে আলিয়া ভাট শেয়ার করলেন তাদের একান্ত ভালোবাসার মুহূর্তের ছবি, যা…
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন…
This website uses cookies.