Header Premium (728×90)

মোহাম্মদপুরে জমি দখলের ঘটনায় গ্রেপ্তার দুই

রাজধানীর মোহাম্মদপুরে হামলা ও ভাঙচুর চালিয়ে জমি দখলের ঘটনায় করা মামলায় মো. লিমন ও মনোয়ার হোসেন সাদ্দাম নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা চুক্তির ভিত্তিতে ছিনতাই ও জমি দখলের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে অংশ নেয়ার কথা স্বীকার করেছেন।

রোববার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার চাঁদ উদ্যানে জমি দখলের ঘটনায় আনোয়ার হোসেন রিপন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৪২৭, ৩৮০ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার লিমন নড়াইলের লোহাগড়া থানার কুমড়ি গ্রামের আজিজুর রহমান ছেলে এবং বর্তমানে মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যানের ২৯ নম্বর বাসায় থাকেন। অপর গ্রেপ্তারকৃত সাদ্দাম তোবারক হোসেনের ছেলে এবং মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকায় বজলু করিমের বাড়িতে ভাড়া থাকেন। ওসি মো. আব্দুল হালিম আরও জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধেই অতীতে ছিনতাই ও মারামারির মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাবতলী-সদরঘাট বাইপাস সড়কের পাশে মোহাম্মদপুর বেড়িবাঁধ সাতমসজিদ হাউজিং সংলগ্ন এলাকায় একটি নির্মাণাধীন ভবনের জায়গায় কয়েকশ লোক হামলা চালায়। দুর্বৃত্তরা ওই জমিতে থাকা স্থাপনা ও হাউজিংয়ের অফিসে ভাঙচুর চালিয়ে নগদ ১৫ লাখ টাকা, জমির দলিল, এসি, ফ্যান, ল্যাপটপ, জানালা-দরজা ও আসবাবপত্রসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। হামলার পর দুর্বৃত্তরা বাঁশ ও টিনের বেড়া দিয়ে জমির প্রবেশ পথ ঘিরে ফেলেছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

নগ্ন দৃশ্যে অভিনয়ের প্রভাব ব্যক্তিগত জীবনে পড়েছিল এমি রসমের

জনপ্রিয় সিরিজ 'শেমলেস'-এর ফিওনা চরিত্রে অভিনয়ের সময় নগ্ন দৃশ্যে কাজ করার প্রভাব নিজের বাস্তব জীবনে…

2 minutes ago

কোহলির মাইলফলক ও গিলের সেঞ্চুরি: ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে ভারতের জয়

বিরাট কোহলির ১৫ হাজার আন্তর্জাতিক রান এবং ৫৫তম সেঞ্চুরির দিনে শুভমান গিলের আরেকটি শতকে ভর…

8 minutes ago

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কটিয়াদীতে বিএনপির বিক্ষোভ মিছিল

সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ…

10 minutes ago

চুয়েটে ‘৫৬?’ লেখা কার্ড হাতে শিক্ষার্থীদের প্রতীকী প্রশ্নযাত্রা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মাত্র ৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে ও অধ্যাপক…

12 minutes ago

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ঈশ্বরদীর স্বপ্নদ্বীপে নানা আয়োজন

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।…

14 minutes ago

চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ, সেপ্টেম্বরের ২৫ দিনে ১৩ জনের মৃত্যু

চট্টগ্রামে চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। পুরো বছরের…

16 minutes ago

This website uses cookies.