Header Premium (728×90)

কোহলির মাইলফলক ও গিলের সেঞ্চুরি: ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে ভারতের জয়

ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২৯৬ রানের লক্ষ্য ভারত পেরিয়ে গেছে মাত্র ৪১.৪ ওভারে, ২ উইকেট হারিয়েই। এই জয়ের দিনে বিরাট কোহলি তার ক্যারিয়ারের ১৫ হাজার আন্তর্জাতিক রান এবং ৫৫তম সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেছেন। কোহলির বিধ্বংসী ব্যাটিংয়ের সঙ্গে শুভমান গিলের আরেকটি সেঞ্চুরি ভারতের সহজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

১৯৮৮ সালের ৫ নভেম্বর দিল্লিতে পাঞ্জাবি পরিবারে জন্ম নেওয়া বিরাট কোহলি তার ব্যাটিং দক্ষতা ও কৌশলের জন্য ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দের সঙ্গে তুলনীয়। অনেকেই মনে করেন, শচীন টেন্ডুলকারকে যদি কেউ ছাড়িয়ে যেতে পারেন, তবে তিনি কোহলিই। ক্রিকেটের তিন সংস্করণ—ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টিতে তিনি ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছেন।

কোহলির বাবা প্রেম কোহলি পেশায় আইনজীবী ছিলেন এবং মা সরোজ কোহলি গৃহিণী। বিশাল ভারতী পাবলিক স্কুলে তার শিক্ষাজীবন শুরু হয়। ১৯৯৮ সালে পশ্চিম দিল্লি ক্রিকেট একাডেমিতে রাজকুমার শর্মার অধীনে তিনি ক্রিকেটের প্রাথমিক পাঠ গ্রহণ করেন। পরিবারের সদস্যরা জানান, মাত্র ৩ বছর বয়সেই নাকি ক্রিকেট ব্যাটের সঙ্গে তার সখ্য তৈরি হয়েছিল। ২০০৬ সালের ১৮ ডিসেম্বর কোহলির বাবা মারা যান।

২০০৬ সালের জুলাই মাসে কোহলি ভারতের অনূর্ধ্ব-১৯ দলের জন্য নির্বাচিত হন এবং দলের সঙ্গে ইংল্যান্ড সফরে যান। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫০ ওভারের ৩ ম্যাচে তার ব্যাটিং গড় ছিল ১০৫, আর ৩ ম্যাচের টেস্ট সিরিজে তার ব্যাটিং গড় ছিল ৪৯। তার পারফরম্যান্সে ভারত ওয়ানডে এবং টেস্ট উভয় সিরিজই জেতে। কোহলির প্রতিভায় তখনকার ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের কোচ লাল চাঁদ রাজপুত মুগ্ধ হয়েছিলেন। ওই বছরই সেপ্টেম্বরে কোহলিরা পাকিস্তান সফরে যান, যেখানে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তার টেস্ট গড় ছিল ৫৮ এবং ওয়ানডে গড় ছিল ৪১.৬৬।

২০০৬ সালের নভেম্বরে ১৮ বছর বয়সে দিল্লির হয়ে তামিলনাড়ুর বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় কোহলির। প্রথম ম্যাচে ১০ রানে আউট হলেও কর্ণাটকের বিপক্ষে ৯০ রানের একটি ইনিংস খেলেন, যা ছিল তার বাবার মৃত্যুর ঠিক আগের দিন। কোহলি আউট হওয়ার পর মাঠ থেকে সরাসরি বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন।

২০০৮ সালে কোহলি ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক নির্বাচিত হন এবং মালয়েশিয়ায় অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেন। ওই টুর্নামেন্টে তার ব্যাটিং গড় ছিল ৪৭। একই বছরের আগস্টে বিরাট কোহলি ভারতীয় এক দিনের জাতীয় দলে ডাক পান। শ্রীলঙ্কার বিপক্ষে সেই সফরে ভারতের দুই ওপেনার শচীন টেন্ডুলকার ও বীরেন্দ্র শেওয়াগ চোটে থাকায় আকস্মিকভাবেই দলে জায়গা পান তিনি।

এ পর্যন্ত ২০৮টি ওয়ানডে ম্যাচের ২০০ ইনিংসে ৫৮.১১ গড়ে তার মোট রান ৯ হাজার ৫৮৮। এর মধ্যে শতক আছে ৩৫টি এবং অর্ধশতক ৪৬টি। ওয়ানডেতে কোহলির সর্বোচ্চ রান ১৮৩।

২০১১ সালের ২০ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোহলির টেস্ট ক্যারিয়ার শুরু হয়। এ পর্যন্ত ৬৬ টেস্টের ১১২ ইনিংসে ৫৩.৪ গড়ে তার মোট রান ৫ হাজার ৫৫৪। টেস্টে তার সর্বোচ্চ রান ২৪৩। শতক আছে ২১টি, অর্ধশতক ১৬টি এবং দু শ করেছেন ছয়বার।

টি-টোয়েন্টিতেও কোহলির ব্যাটিং গড় ৫০-এর ওপর (৫০.৮৫)। ২০১০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তার টি-টোয়েন্টি ক্যারিয়ার শুরু। ৫৭টি টি-টোয়েন্টি ম্যাচের ৫৩ ইনিংসে তার মোট রান ১ হাজার ৯৮৩। কোনো শতক না থাকলেও ১৮টি অর্ধশতক আছে ভারতীয় এই ডানহাতি টপ অর্ডার ব্যাটসম্যানের। টি-টোয়েন্টিতে তার সর্বোচ্চ রান ৯০।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ২০০৮ সালে কলকাতার হয়ে প্রথম ম্যাচ খেলেন কোহলি। আইপিএলে ১৪৯ ম্যাচের ১৪১ ইনিংসে তার মোট রান ৪ হাজার ৪১৮। জনপ্রিয় এই টুর্নামেন্টে ৩৭.৪৪ গড়ে তার সর্বোচ্চ রান ১১৩। আইপিএলে তার শতক ৪টি এবং অর্ধশতক ৩০টি।

২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয় অধিনায়ক ধোনি চোটে পড়লে কোহলি অধিনায়কের দায়িত্ব পান এবং চতুর্থ ভারতীয় হিসেবে অধিনায়কত্ব পাওয়ার প্রথম ম্যাচেই শতক করেন। ওই সিরিজেই ধোনি অধিনায়কত্ব ছেড়ে দেন এবং কোহলি তার জায়গা পাকা করে নেন। অনেক ক্রিকেট বিশ্লেষক তাকে সবচেয়ে সফল অধিনায়কদের একজন হিসেবে গণ্য করেন।

২০১৩ সালে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে তার প্রেমের সম্পর্ক শুরু হয়। একটি শ্যাম্পুর বিজ্ঞাপনের শুটিংয়ে তাদের প্রথম পরিচয় হয়েছিল। দীর্ঘদিনের প্রেমের অধ্যায় চুকিয়ে ২০১৭ সালের ১১ ডিসেম্বর কোহলি ও আনুশকা বিবাহবন্ধনে আবদ্ধ হন। দুই ভুবনের এই জুটি 'বিরাস্কা' নামেও পরিচিত।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

ইরানের প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম

ইরানের শান্তি প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও…

18 minutes ago

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত, আহত ৭

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী ইজিবাইকের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

25 minutes ago

বাংলা কিউআর লেনদেনের বিরোধ নিষ্পত্তিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা

বাংলা কিউআর লেনদেনে কোনো সমস্যা হলে গ্রাহককে আর আলাদাভাবে অভিযোগ করতে হবে না। ১ ডিসেম্বর…

30 minutes ago

শি জিনপিংকে মার্কিন অস্ত্র কেনার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প: রাষ্ট্রদূত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের অস্ত্র কেনার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। চীনে নিযুক্ত…

36 minutes ago

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই…

37 minutes ago

অপারেটর নিয়োগের সরকারি আদেশ পাঁচ দিনেও পায়নি বিপিসি

আট হাজার কোটি টাকার এসপিএম প্রকল্পের অপারেটর নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত হলেও পাঁচ দিনেও সরকারি লিখিত…

40 minutes ago

This website uses cookies.