Header Premium (728×90)

বাংলা কিউআর লেনদেনের বিরোধ নিষ্পত্তিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা

ডিজিটাল আর্থিক লেনদেনকে আরও স্বচ্ছ, নিরাপদ এবং গ্রাহকবান্ধব করার লক্ষ্যে বাংলা কিউআর (মার্চেন্ট পেমেন্ট) লেনদেনে বিরোধ নিষ্পত্তির জন্য নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ গত রবিবার ‘গাইডলাইনস অন ডিসপিউট রেজল্যুশন ফর বাংলা কিউআর (মার্চেন্ট পেমেন্ট) ট্রানজেকশনস’ শীর্ষক এই নির্দেশিকাটি প্রকাশ করে। নতুন এই নীতিমালা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, বাংলা কিউআর-এর মাধ্যমে কোনো লেনদেন ব্যর্থ হলে গ্রাহককে আর আলাদাভাবে অভিযোগ করার প্রয়োজন হবে না। সিস্টেমে লেনদেন ব্যর্থ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে। যদি তাৎক্ষণিকভাবে রিফান্ড করা সম্ভব না হয়, তবে সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে গ্রাহকের পাওনা টাকা ফেরত দিতে হবে।

একই ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) গ্রাহক ও মার্চেন্টের মধ্যে কোনো সাধারণ বিরোধ দেখা দিলে তা তিন কর্মদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। তবে ভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সংঘটিত লেনদেনের ক্ষেত্রে বিরোধ নিষ্পত্তির কাজটি জাতীয় পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)-এর কেন্দ্রীয় ডিসপিউট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে সম্পন্ন হবে।

গ্রাহক লেনদেন সম্পন্ন হওয়ার ৪৫ দিনের মধ্যে যে কোনো অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ পাওয়ার পর ইস্যুকারী প্রতিষ্ঠানকে দুই কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। এছাড়া চার্জব্যাক এবং প্রয়োজনে আরবিট্রেশনসহ পুরো বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। কিউআর কোড পরিবর্তন, জালিয়াতি বা অননুমোদিত লেনদেনের ক্ষেত্রেও ৩০ দিনের মধ্যে তদন্ত শেষ করে অর্থ ফেরত বা ক্ষতিপূরণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনা অমান্য করলে ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের খবর সংগ্রহে আহত ৩ সাংবাদিক

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শাহবাগ থানা পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার…

1 minute ago

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা: নতুন ওসি ও ৪ পরিদর্শক বদলি

রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মিরপুর মডেল থানার ওসিসহ মোট পাঁচ…

2 minutes ago

গাজায় ৬ কোটি ১০ লাখ টন ধ্বংসস্তূপ, সরাতেই লাগবে ১০ বছর

গাজায় জমে থাকা ৬ কোটি ১০ লাখ টন ধ্বংসস্তূপ সরাতে সাত থেকে ১০ বছর সময়…

10 minutes ago

এরদোগানকে কাঠগড়ায় তুলতে আইসিসিতে মামলা প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগানকে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাঠগড়ায় তুলতে মামলা প্রস্তুতির নির্দেশ দিয়েছেন ইসরাইলের…

11 minutes ago

ইরানের প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম

ইরানের শান্তি প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও…

44 minutes ago

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত, আহত ৭

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী ইজিবাইকের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

51 minutes ago

This website uses cookies.