Header Premium (728×90)

Categories: সারাদেশ

চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ, সেপ্টেম্বরের ২৫ দিনে ১৩ জনের মৃত্যু

চট্টগ্রামে চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের ২৫ দিনে যে সংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, তা পুরো বছরের আক্রান্তের প্রায় অর্ধেক। এছাড়া চলতি বছরের মোট মৃত্যুর ৭৩ শতাংশই ঘটেছে এই ২৫ দিনে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, চট্টগ্রামে চলতি বছরে এ পর্যন্ত মোট ৩ হাজার ৯৮৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধুমাত্র সেপ্টেম্বর মাসের ২৫ তারিখ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৬ জন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, আক্রান্তদের মধ্যে ১ হাজার ৮০৯ জন নগরীর বাসিন্দা এবং ১ হাজার ৭২৯ জন বিভিন্ন উপজেলার।

চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি সেপ্টেম্বর মাসের ২৫ তারিখ পর্যন্ত মারা গেছেন ১৩ জন।

স্বাস্থ্য বিভাগের জরিপ অনুযায়ী, গত জুন মাসে চট্টগ্রাম নগরীসহ সীতাকুণ্ড ও কর্ণফুলী উপজেলায় লার্ভা পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, সংগৃহীত লার্ভার ৭০ থেকে ৮০ শতাংশই ডেঙ্গুর প্রধান বাহক ‘এডিস ইজিপ্টাই’ এবং ২০ থেকে ৩০ শতাংশ ‘এডিস অ্যালবোপিকটাস’। কীটতত্ত্ববিদদের মতে, এই মশাগুলো ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়ারও বাহক। এডিস ইজিপ্টাইয়ের লার্ভা বেশি পাওয়া গেলে ডেঙ্গু এবং এডিস অ্যালবোপিকটাসের লার্ভা বেশি থাকলে চিকুনগুনিয়ার ঝুঁকি থাকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, প্রতিটি নাগরিককে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। মশার প্রজননস্থল ধ্বংস করা গেলেই ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এছাড়া জ্বর হলে সময়মতো ডেঙ্গু পরীক্ষা করানোর পাশাপাশি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

১০ বছরে পা দিল আব্রাম, ছেলের জন্মদিনে আবেগপ্রবণ অপু

ঢাকাই সিনেমার তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয় ১০ বছরে পা…

1 minute ago

মিরপুরে জাতীয় নাগরিক পার্টির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন

কুষ্টিয়া জেলা শাখার অধীন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিরপুর উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি গঠন…

3 minutes ago

পশ্চিম তীরে ইসরাইলি সহিংসতার নিন্দা জানাল ফ্রান্স

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন সহিংসতা ও জমি দখলের ঘটনায় ইসরাইলি সরকারের প্রশ্রয়মূলক মনোভাবের…

5 minutes ago

এশিয়ান গেমসে আর্চারিতে সম্ভাবনা জাগিয়েও শূন্য হাতে বাংলাদেশ

এশিয়ান গেমসের আর্চারিতে সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হলো বাংলাদেশ দলকে। ক্লোজ…

12 minutes ago

শাহজালাল ইসলামী ব্যাংকের ৪১৩তম পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ৪১৩তম পরিচালনা পর্ষদ সভায় বেশ কয়েকটি বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

21 minutes ago

নগ্ন দৃশ্যে অভিনয়ের প্রভাব ব্যক্তিগত জীবনে পড়েছিল এমি রসমের

জনপ্রিয় সিরিজ 'শেমলেস'-এর ফিওনা চরিত্রে অভিনয়ের সময় নগ্ন দৃশ্যে কাজ করার প্রভাব নিজের বাস্তব জীবনে…

26 minutes ago

This website uses cookies.