২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের নাম চূড়ান্ত করা হয়েছে। রোববার দুপুরে বিরোধীদলীয় নেতার বাসভবনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে এই নাম ঘোষণা করেন।
প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর সাংবাদিকদের সাথে আলাপকালে কর্নেল অলি আহমদ বলেন, ‘আমরা আশা করছি, দেশটা যেন সঠিক পথে চলে। ১১ দলীয় ঐক্য সর্বসম্মতিক্রমে রাষ্ট্রপতি হিসেবে আমার নাম চূড়ান্ত করেছে। আমি একজন মুক্তিযোদ্ধা। তিনবার মন্ত্রী ছিলাম; ছয়বার এমপি ছিলাম। আমার বিরুদ্ধে কোনো স্ক্যান্ডাল নেই; কোনো ধরনের দুর্নীতির অভিযোগ নেই।’
তিনি আরও বলেন, ‘আমার চেয়ে যদি ভালো প্রার্থী কেউ দিতে পারে, আমরা আনন্দিত হব। আর যদি ভালো প্রার্থী না থাকে, আমরা আশা করব, সরকারদলীয় এমপিরা আমাদের ভোট দিয়ে দেশকে সঠিক পথে পরিচালনার সুযোগ সৃষ্টি করে দেবেন।’
বিএনপির এমপিরা তাকে ভোট দেবেন কি না—এমন প্রশ্নের জবাবে কর্নেল অলি বলেন, ‘এ নিয়ে আমি এখন মন্তব্য করতে চাই না। সময় আসুক, এখনো তো অনেক দেরি আছে। আগে অ্যাপ্লিকেশন করি, তারপর কী হয় তা নিয়ে কথা হবে।’
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১৪: ৫১আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১৫: ৩৩
শুধু জিপিএ-৫ অর্জন কিংবা পরীক্ষায় পাসের প্রতিযোগিতায় শিক্ষার উদ্দেশ্যকে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, শৃঙ্খলা ও…
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এটি কোনো…
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে দুই শতাব্দীরও বেশি সময় পর প্রথম কোনো নারী কয়েদির মৃত্যুদণ্ড কার্যকর হতে…
পরিচয় বদলে ২৭ বছর আত্মগোপনে থাকার পর খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত…
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এবি পার্টি। দলটির পক্ষ…
পাবনার চাটমোহরে বেশ কিছু অস্বাভাবিক ঘটনার প্রেক্ষিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়া 'ভূত আতঙ্ক' দূর…
This website uses cookies.