প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১: ২৫
শুধু জিপিএ-৫ অর্জন কিংবা পরীক্ষায় পাসের প্রতিযোগিতায় শিক্ষার আসল উদ্দেশ্যকে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ। একই সঙ্গে সন্তান কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে এবং স্মার্টফোনে কী করছে—এসব বিষয়ে পরিবারের নিয়মিত নজরদারি অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন তিনি।
গত শনিবার সকালে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর আলহাজ্ব আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসলাম চৌধুরী বলেন, বিদ্যালয় কেবল পাঠ্যবই মুখস্থ করিয়ে সনদ দেওয়ার প্রতিষ্ঠান নয়; বরং এটি শিক্ষার্থীর চরিত্র, আত্মবিশ্বাস, মূল্যবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের অন্যতম প্রধান ক্ষেত্র। পরীক্ষার ফলাফল গুরুত্বপূর্ণ হলেও একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণে শুধু এটিই শেষ কথা হতে পারে না। শিক্ষা এমন হওয়া উচিত, যা একজন মানুষকে জ্ঞানী করার পাশাপাশি দায়িত্বশীল ও মানবিক করে তোলে।
শিক্ষার্থীদের মোবাইল ও প্রযুক্তি ব্যবহারের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, সন্তানকে বিদ্যালয়ে পাঠিয়েই অভিভাবকদের দায়িত্ব শেষ হয়ে যায় না। সন্তান কার সঙ্গে মিশছে, স্কুল শেষে কোথায় যাচ্ছে, পড়াশোনায় কতটা মনোযোগী এবং স্মার্টফোন বা প্রযুক্তির পেছনে কতটা সময় ব্যয় করছে—এসব বিষয়ে পরিবারকে নিয়মিত খোঁজ রাখতে হবে। প্রযুক্তি জ্ঞান ও শিক্ষার গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও এর অপব্যবহার যেন শিক্ষার্থীর সময়, মনোযোগ ও ভবিষ্যৎ সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত না করে, সেদিকে অভিভাবকদের সজাগ থাকতে হবে।
কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে আসলাম চৌধুরী আরও বলেন, প্রতিটি শিশুর মেধা ও যোগ্যতার ধরন এক নয়। কেউ পরীক্ষায় ভালো করে, কেউ খেলাধুলা, সংস্কৃতি, নেতৃত্ব কিংবা অন্য কোনো সৃজনশীল কর্মকাণ্ডে নিজের প্রতিভার প্রকাশ ঘটায়। তাই শুধু পরীক্ষার নম্বর দিয়ে শিক্ষার্থীর সামগ্রিক সক্ষমতা বিচার না করে তার সুপ্ত প্রতিভা চিহ্নিত করে বিকাশের সুযোগ দিতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, একটি সুন্দর ও দায়িত্বশীল সমাজ গঠনের ভিত্তি তৈরি হয় শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারে। শিক্ষক শিক্ষার্থীদের জ্ঞান ও মূল্যবোধের পথ দেখাবেন, আর পরিবার সেই শিক্ষা ও আচরণের ধারাবাহিকতা নিশ্চিত করবে। পরিবার, শিক্ষক ও সমাজ—এই তিন পক্ষের সমন্বিত ভূমিকা ছাড়া কেবল পরীক্ষার ফল দিয়ে কাঙ্ক্ষিত প্রজন্ম গড়ে তোলা সম্ভব নয়।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাহবুব ই খোদা মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আকবরশাহ থানার ওসি কামরুজ্জামান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাউদুল ইসলাম, সলিমপুর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব খ ম নাজিম উদ্দিন, বিএনপি নেতা রায়হান উদ্দিন মুকুল ও সালামত আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম নয়ন।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শিক্ষা, ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমে বিশেষ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে মেধা স্মারক, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
সিরাজগঞ্জের তাড়াশে গবাদিপশু চুরি প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক ও সংযোগস্থলে বাঁশের ব্যারিকেড দিয়ে ‘বাঁশকল’ চেকপোস্ট স্থাপন…
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছর পেরিয়ে গেলেও প্রায় ১৮ হাজার শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র একটি…
সুনামগঞ্জের জামালগঞ্জে পরিবেশ দূষণের দায়ে ৪টি স্টোন ক্রাশার প্রতিষ্ঠানকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে…
যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি জাতীয় ও দ্বিপাক্ষিক স্বার্থকে গুরুত্ব দিয়েই করা হয়েছে বলে…
সিরাজগঞ্জের রায়গঞ্জ থানায় দায়ের করা সাইবার সুরক্ষা আইনের মামলায় এক আসামি এবং পৃথক দুটি সিআর…
মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনার দুই দিন পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত…
This website uses cookies.