যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে দুই শতাব্দীরও বেশি সময় পর এই প্রথম কোনো নারী কয়েদির মৃত্যুদণ্ড কার্যকর করার সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। আগামী ৩০শে সেপ্টেম্বর বিষাক্ত ইনজেকশন প্রয়োগের মাধ্যমে ৫০ বছর বয়সী ক্রিস্টা পাইক নামের ওই নারীর সাজা কার্যকর করার দিন নির্ধারণ করা হয়েছে।
১৯৯৫ সালের একটি রোমহর্ষক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এই মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল। সে সময় ১৮ বছর বয়সী ক্রিস্টা পাইক তার তৎকালীন প্রেমিকের সঙ্গে মিলে প্রেমঘটিত বিরোধের জেরে ১৯ বছর বয়সী তরুণী কলিন স্লেমারকে নির্মমভাবে নির্যাতন ও হত্যা করেন। নিহতের বুকে শয়তানের প্রতীক খোদাই করে বিকৃত অবস্থায় তার মরদেহ ফেলে রাখা হয়েছিল, যা তৎকালীন সময়ে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এই হত্যাকাণ্ডে বিচারিক আদালত পাইককে মৃত্যুদণ্ড দিলেও তার সহযোগীকে প্যারোলে মুক্তির সুযোগসহ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া এবং সব ধরনের আপিল খারিজ হওয়ার পর সম্প্রতি টেনেসি সুপ্রিম কোর্ট ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ডের দিন চূড়ান্ত করে।
যুক্তরাষ্ট্রে নারী কয়েদিদের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা অত্যন্ত বিরল। ১৯৭০ সালের পর থেকে দেশটিতে ১ হাজার ৬৬৩ জন পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর হলেও নারীদের ক্ষেত্রে এই সংখ্যা মাত্র ১৮। তবে ক্রিস্টা পাইকের আইনজীবীরা তার প্রাণভিক্ষার আবেদন জানিয়েছেন। তাদের দাবি, শৈশবে চরম যৌন নির্যাতন, অবহেলা এবং ধর্ষণের কারণে গভীর মনস্তাত্ত্বিক ট্রমার শিকার ছিলেন পাইক। পরবর্তী সময়ে কারাগারে তার বাইপোলার ডিসঅর্ডার ও পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি) ধরা পড়ে। আইনজীবীদের অভিযোগ, পাইকের সাবেক আইনজীবী বিচারের সময় জুরিবোর্ডের সামনে এসব গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক তথ্য সঠিকভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছিলেন।
জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরাও এই সাজা স্থগিত করার আহ্বান জানিয়েছেন। তবে নিহতের মা মে মার্টিনেজ অবিলম্বে এই দণ্ড কার্যকরের পক্ষে অনড় অবস্থান নিয়েছেন। তিনি জানিয়েছেন, মেয়ের আত্মার শান্তির জন্য এই বিচার নিজের চোখে দেখা তার জন্য অত্যন্ত জরুরি। এখন অঙ্গরাজ্যের গভর্নর বিল লি যদি শেষ মুহূর্তে তাকে ক্ষমা না করেন, তবে নির্ধারিত দিনেই ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আর আস্থা নেই বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরান যুদ্ধের অবসানে…
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে নিজেদের জমা করা আমানত তুলতে গিয়ে বিপাকে পড়েছেন গ্রাহকেরা। এককালীন মূল…
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা ক্লিনিকে হামলা ও ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার…
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে ভারত থেকে দেশে ফিরে আইনি লড়াইয়ের মুখোমুখি হওয়ার পরিকল্পনা…
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের দুই শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় লেনদেন শুরু হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের এক শিক্ষার্থী ঘুমন্ত অবস্থায় বিষধর কালাচ সাপের কামড়ে আহত হয়েছেন।…
This website uses cookies.