প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৫১। রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা ক্লিনিকে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার সকালে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এদিকে, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে শাহ আলী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. সোহেল (২২), মো. জুয়েল (২৩), জিহাদ হাসান (২১) ও মো. রাব্বি (২০)। জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজনই শাহ আলী মাজারের ভাসমান ব্যক্তি এবং টাকার বিনিময়ে তারা এই ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অংশ নিয়েছিলেন।
গভীর রাতে একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের হামলা ও ভাঙচুরের ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেন রাতের অন্ধকারে এই প্রতিষ্ঠানটি গুঁড়িয়ে দেওয়া হলো এবং কারা এর নেপথ্যে রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দা, প্রতিষ্ঠানের কর্মী এবং মামলার এজাহারের তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী এটিকে জমি দখল সংক্রান্ত বিষয় বলে ধারণা করছে।
ঘটনার সময় পুলিশের দায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানিয়েছেন, পুলিশের বিরুদ্ধে ওঠা অবহেলার অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কয়েক ঘণ্টা ধরে ভাঙচুর চললেও পুলিশ কেন তাৎক্ষণিক ব্যবস্থা নেয়নি, তা তদন্তে গুরুত্ব পাবে।
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার ঘটনা ঘটেছে।…
কিশোরগঞ্জের কটিয়াদীতে দায়িত্ব পালনকালে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মো. আসাদুজ্জামান নামে এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত…
ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটলে দেশে জ্বালানি সরবরাহে আর কোনো সমস্যা থাকবে না বলে…
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনার প্রেক্ষিতে কর্তৃত্বশীলদের দিকে প্রশ্ন ছুড়েছেন জামায়াতে ইসলামীর…
রাজশাহীর রাজপাড়ায় টাকা ভাঙানোকে কেন্দ্র করে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলার আগে…
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে একটি পানশালায় বন্দুকধারীদের ভয়াবহ হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ…
This website uses cookies.