দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে একটি পানশালায় বন্দুকধারীদের ভয়াবহ হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১৫ জন। দেশটির পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে আটজন সশস্ত্র ব্যক্তিকে খুঁজছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গাউটেং প্রদেশের ওয়েডেলা টাউনশিপের একটি পানশালায় এ হামলার ঘটনা ঘটে। জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই এলাকায় একদল সশস্ত্র হামলাকারী একে-৪৭ রাইফেল ও পিস্তল নিয়ে অতর্কিত হামলা চালায়।
রয়টার্সের বরাতে জানা গেছে, হামলাকারীরা প্রথমে পানশালার বাইরে বসে থাকা লোকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। এরপর তারা ভবনের ভেতরে প্রবেশ করে এবং সেখানে থাকা মানুষদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ চালায়।
দক্ষিণ আফ্রিকা পুলিশ সার্ভিসের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলেই ১৩ জন পুরুষ ও চারজন নারী প্রাণ হারান। খবর পেয়ে জরুরি চিকিৎসাসেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া গুলিতে আহত ১৫ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
হামলার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ঘটনার নেপথ্যের রহস্য উদঘাটন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। জড়িতদের গ্রেপ্তারে জোর তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর থাইল্যান্ড ও মালয়েশিয়া সফরকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন…
চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি ও অস্থিতিশীল পরিস্থিতি দেশের সাধারণ মানুষ ও ব্যবসায়ী সবার জন্যই সমান হুমকি…
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা দেওয়ার প্রক্রিয়া নির্ধারণ ও তা আরও সহজ করতে আগামী ৩০ সেপ্টেম্বর…
বাংলাদেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসন ঋণের সুযোগ বাড়াতে ১০…
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের…
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাস বয়সী শিশু নাফিসকে অপহরণ ও পাচারের মূলহোতা আবুল কালাম আজাদের দৃষ্টান্তমূলক…
This website uses cookies.