জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির শীর্ষ নেতারা মন্তব্য করেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ সালমান মুক্তাদিরের কার্যালয়ে এই হামলার ঘটনাকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
রোববার এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ওহাব মিনার ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান। তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তোলেন।
এর আগে গতকাল শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউগ্রিনি প্রপার্টিজে অবস্থিত সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনা ঘটে। সালমান মুক্তাদিরের অভিযোগ, চাঁদা না দেওয়ায় এই তাণ্ডব চালানো হয়েছে। রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাঙচুরের একটি ভিডিও প্রকাশ করে তিনি বলেন, "এখানে অ্যাটাক হয়েছিল…আমাদের স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে।"
এবি পার্টির যৌথ বিবৃতিতে বলা হয়, এটি কেবল কোনো বিচ্ছিন্ন অপরাধমূলক ঘটনা নয়, বরং রাষ্ট্রের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর সংশয় ও প্রশ্ন তৈরি করে। নেতারা প্রশ্ন তোলেন, রাজধানীর বুকেই যদি চাঁদাবাজির দাবিতে সশস্ত্র দুর্বৃত্তরা এভাবে প্রকাশ্যে তাণ্ডব চালানোর সাহস পায়, তবে সাধারণ মানুষের নিরাপত্তার ভরসা কোথায়? এই ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সক্ষমতা ও জবাবদিহির বিষয়টিকে কাঠগড়ায় দাঁড় করায়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জুলাইয়ের গণ-আকাঙ্ক্ষা ছিল সব ধরনের ভয়ভীতি, দখলদারত্ব, চাঁদাবাজি ও রাজনৈতিক সন্ত্রাসের অবসান ঘটানো। এত বড় আন্দোলনের পরেও যদি নতুন কোনো পরিচয়ে একই ধরনের অপরাধ ও সন্ত্রাস ফিরে আসে, তবে তা সাধারণ জনগণের আকাঙক্ষার সঙ্গে প্রতারণা করার শামিল। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কোনো অপরাধীরই পার পাওয়ার সুযোগ নেই উল্লেখ করে অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করার জোর দাবি জানান এবি পার্টির এই দুই নেতা।
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা ক্লিনিকে হামলা ও ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার…
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে ভারত থেকে দেশে ফিরে আইনি লড়াইয়ের মুখোমুখি হওয়ার পরিকল্পনা…
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের দুই শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় লেনদেন শুরু হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের এক শিক্ষার্থী ঘুমন্ত অবস্থায় বিষধর কালাচ সাপের কামড়ে আহত হয়েছেন।…
শুধু জিপিএ-৫ অর্জন কিংবা পরীক্ষায় পাসের প্রতিযোগিতায় শিক্ষার উদ্দেশ্যকে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, শৃঙ্খলা ও…
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এটি কোনো…
This website uses cookies.