জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন যে, বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও বর্তমানে দলীয় লোকজনকে টেম্পুস্ট্যাডে চাকরি দিচ্ছে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, এ ধরনের চাঁদাবাজির চাকরি জনগণ চায় না। বিএনপির মহাসচিবের বক্তব্যের সূত্র ধরে তিনি দাবি করেন, বর্তমান সরকারের আমলে দুর্নীতি কমেনি বরং উল্টো বেড়েছে। এমন পরিস্থিতিতে সরকারের দেশ পরিচালনার নৈতিকতা অবশিষ্ট নেই বলেও তিনি মন্তব্য করেন।
তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, কোনো আধিপত্যের কাছে মাথা নত করা হবে না। অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে মানুষের অধিকার আদায় করা হবে এবং গণভোটের রায় নিয়ে কোনো ধরনের ছিনিমিনি খেলা মেনে নেওয়া হবে না।
একই অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ করতে হলে চাঁদাবাজিমুক্ত সরকার প্রতিষ্ঠা করা ছাড়া কোনো বিকল্প নেই। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে তিনি একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির মাটি ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড…
ব্যক্তিগত কারণ দেখিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় মুখপাত্রের পদ থেকে পদত্যাগ করেছেন শেহজাদ পুনাওয়ালা।
মধ্যপ্রাচ্যে ইরানের সাম্প্রতিক সামরিক তৎপরতাকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভবিষ্যৎ হামলা নস্যাৎ করার একটি আগাম কৌশল হিসেবে…
আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও…
আসামে টানা বৃষ্টি ও নদ-নদীর পানি বাড়ায় বন্যা পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়েছে। সর্বশেষ তিনজনের মৃত্যুতে…
বিশ্বজুড়ে ডায়াবিটিস ও প্রি-ডায়াবিটিসের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে রক্তে শর্করা নিয়ন্ত্রণে প্রাকৃতিক উপাদানের ব্যবহার বাড়ছে।…
This website uses cookies.