আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা নিম্নমুখী হয়েছে। তবে সাময়িকভাবে এই দাম কমলেও পুরো মাসের হিসাব বিবেচনা করলে তেলের দাম প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় আলোচনায় দৃশ্যত কোনো অগ্রগতি হয়নি। তা সত্ত্বেও বিশ্বের গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলো দিয়ে তেল সরবরাহ বৃদ্ধি পেয়েছে। মূলত এই সরবরাহ বৃদ্ধির ইতিবাচক প্রভাব পড়েছে বাজারে, যার ফলে তেলের দামে কিছুটা পতন লক্ষ করা গেছে।
শুক্রবার গ্রিনিচ মান সময় (জিএমটি) সকাল ২টা ১৫ মিনিটে আন্তর্জাতিক বাজারে তেলের দামের এই পরিবর্তন দেখা যায়। এ সময় ব্রেন্ট ক্রুডের মূল্য ব্যারেলপ্রতি ১ দশমিক ০৩ ডলার বা ১ দশমিক ২ শতাংশ হ্রাস পেয়ে ৮৮ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫০ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮২ দশমিক ০৯ ডলারে।
দৈনিক ভিত্তিতে তেলের দাম কমলেও দীর্ঘমেয়াদি বা মাসিক হিসেবে দাম বাড়ার প্রবণতাই স্পষ্ট। চলতি মাসের সামগ্রিক হিসাব অনুযায়ী, ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই—দুই ধরনের অপরিশোধিত তেলের দামই প্রায় ২০ শতাংশ বৃদ্ধির দিকে এগিয়ে চলেছে।
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পাঁচ শিক্ষার্থী সিভিল…
সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…
ইসলাম ধর্মে মানুষের পারস্পরিক সম্পর্ক, দয়া, ক্ষমা এবং একে অপরের প্রতি দায়িত্বশীল হওয়ার গুরুত্ব অপরিসীম।…
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার পেছনে প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে…
প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী…
This website uses cookies.