মধ্যপ্রাচ্যে ইরানের সাম্প্রতিক সামরিক তৎপরতা মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো সম্ভাব্য ভবিষ্যৎ হামলা নস্যাৎ করার একটি আগাম কৌশল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তেহরানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান 'সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ'-এর গবেষক আলী আকবর দাইরিনি এই মূল্যায়ন করেছেন।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে দাইরিনি জানান, ইরানের যুদ্ধকৌশলীরা এমন এক সিদ্ধান্তে উপনীত হয়েছেন যেখানে ট্রাম্পের জন্য যুদ্ধের ব্যয় বৃদ্ধি করা প্রয়োজন, যাতে এই যুদ্ধের অবসান ঘটে। জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক দাবিকৃত হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তেহরানের বিশ্বাস ওয়াশিংটন সেখানে একটি বড় ধরনের হামলার প্রস্তুতি হিসেবে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম মজুত করছে।
দাইরিনি আরও উল্লেখ করেন, ইরান কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রকে যুদ্ধের গতিপ্রকৃতি ও শর্ত নির্ধারণ করার সুযোগ দিতে রাজি নয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিজের ইচ্ছেমতো যখন খুশি যুদ্ধ শুরু করবে, সাময়িকভাবে থামাবে এবং আবার নতুন করে শুরু করবে—ইরান তা হতে দেবে না। মূলত ইরান এখন ভবিষ্যতের সম্ভাব্য মার্কিন অভিযানগুলোর প্রস্তুতিমূলক ক্ষেত্রগুলোকে লক্ষ্যবস্তু করছে, যাতে যুক্তরাষ্ট্রের যেকোনো সম্ভাব্য হামলা শুরুতেই নস্যাৎ করা যায়।
জামালপুরের মাদারগঞ্জে নতুন দুটি কূপ খননের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড…
বান্দরবানের লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার শিশুদের শিক্ষার অন্যতম ভরসা মিরিঞ্জা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রায়…
সিরাজগঞ্জের সলঙ্গা ও চৌহালী থানায় দায়ের করা পৃথক তিনটি মাদক মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় পাঁচজনকে…
যুক্তরাষ্ট্রের সাবেক সেনা কর্মকর্তা নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের পরিকল্পনা ঘিরে দেশটিতে তীব্র…
নিউইয়র্ক সিটির মানচিত্রে ‘লিটল ইতালি’ এলাকাটি অন্তর্ভুক্ত না করায় শহরটির জন্য বরাদ্দকৃত কয়েক শ কোটি…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলোচনার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, বিশ্ববাজারে রাশিয়ার…
This website uses cookies.