মাজলুম জননেতা মাওলানা ভাসানীর স্মৃতিবিজড়িত কুড়িগ্রাম জেলায় আয়োজিত এক কৃষক সমাবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকাল সাড়ে তিনটায় কুড়িগ্রাম সদরের টগরাই হাট হাই স্কুল মাঠে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশটি সভাপতিত্ব করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক ড. আতিক মুজাহিদ। এতে সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। এই আয়োজনে তৃণমূল পর্যায়ের প্রায় ১০ হাজার কৃষক অংশগ্রহণ করেন। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি, নারী শক্তি ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মী, সুধীসমাজ, পুলিশ প্রশাসনের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। সংগঠনটির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন সাঈদ উজ্জ্বল। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে এডভোকেট ফখরুদ্দিন আহমেদ জাকি ও মো. আব্দুল আজিজ, সদস্য সচিব হিসেবে কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মজিবুর রহমান খোকন ও মো. রাকিবুল হাসান রানা এবং মুখ্য সংগঠক হিসেবে নফিউল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।
হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ার ঘোষণা দিয়ে ৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ…
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের পাঠানো অনুরোধটি বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা করছে ভারত।
সাবেক অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিকে ‘ভয়াবহ বাংলাদেশবিরোধী চুক্তি’ হিসেবে আখ্যায়িত করেছেন…
চট্টগ্রামের মিরসরাইয়ে চুরির অভিযোগে আটক এক যুবককে ব্যতিক্রমী শাস্তি হিসেবে ১০০ রাকাত নফল নামাজ আদায়…
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্স ও ইংল্যান্ডের মুখোমুখি লড়াই গোল্ডেন বুট জয়ের দৌড়ে থাকা…
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত ইসলামী ছাত্রশিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন দৌড়কে কেন্দ্র করে কঠোর সমালোচনা করেছেন…
This website uses cookies.