Header Premium (728×90)

Categories: রাজনীতি

শিবিরের ম্যারাথন দৌড় নিয়ে বিস্ফোরক মন্তব্য রাশেদ খানের

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবিরের আয়োজিত ‘লীগ ধর’ নামক ম্যারাথন দৌড় নিয়ে নিজের ফেসবুক পেজে কড়া সমালোচনা করেছেন বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খান। শুক্রবার দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, এই ম্যারাথনে অংশগ্রহণকারীদের ৯০ শতাংশ অতীতে আওয়ামী লীগের পেছনেই দৌড়ঝাঁপ করেছে।

রাশেদ খান তার পোস্টে উল্লেখ করেন, শিবিরের এই ম্যারাথন দৌড় ও প্রতীকী লীগ পেটানোর ঘটনাটি যদি বিগত ১৬ বছর আগে ঘটত এবং তারা ছাত্রলীগের ভেতর গুপ্ত না থেকে সরাসরি লীগকে প্রতিহত করত, তবে ছাত্রলীগ আজকের মতো দানবীয় রূপ ধারণ করতে পারত না। তিনি আরও বলেন, তৎকালীন সময়ে যদি এমন পদক্ষেপ নেওয়া হতো, তবে শেখ হাসিনাও এত দীর্ঘ সময় ক্ষমতায় টিকে থাকতে পারতেন না।

বিএনপি নেতা দাবি করেন, বর্তমানে শিবিরের ম্যারাথন দৌড়ে যারা অংশ নিয়েছেন, তাদের ৯০ শতাংশই আগে লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। রাশেদ খানের মতে, জামায়াত-শিবিরের এই ধরনের গুপ্ত কৌশলের কারণেই ফ্যাসিবাদ দীর্ঘায়িত হয়েছে। তিনি মন্তব্য করেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে যদি আওয়ামী লীগের পতন না হতো, তবে শিবির তাদের কৌশলের অংশ হিসেবে ছাত্রলীগের সাথেই মিশে থাকত এবং আজকের অনেককেই লীগের বড় বড় পদে দেখা যেত।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

ঝালকাঠিতে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে জামায়াত-পূজা কমিটির মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে ঝালকাঠিতে জেলা জামায়াতে ইসলামীর নেতারা পূজা পরিচালনা কমিটির নেতাদের…

17 minutes ago

ইলহান ওমরের বাড়িতে মার্কিন অভিবাসন বিভাগের তল্লাশি

মার্কিন কংগ্রেসের সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে একটি ফৌজদারি তদন্তের অংশ হিসেবে তল্লাশি চালিয়েছেন…

28 minutes ago

সরকারবিরোধী চক্রান্তের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে

সরকারবিরোধী চক্রান্ত, সহিংস উসকানি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার…

54 minutes ago

আহসান মঞ্জিলের ৫ সিন্দুক: ৩টির রহস্য এখনো অমীমাংসিত

ঢাকার নবাব পরিবারের বাসভবন আহসান মঞ্জিলের জাদুঘরে পাঁচটি প্রাচীন লোহার সিন্দুক রাখা আছে। এর মধ্যে…

1 hour ago

ডেঙ্গুতে শিশুসহ ৪ জনের মৃত্যু, মোট আক্রান্ত ছাড়াল এক লাখ

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শিশুসহ আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন…

1 hour ago

সৌদি আরবে ফ্লাইট বিধিনিষেধ: ঢাকা থেকে ৫১ ফ্লাইট স্থগিত

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ঢাকা থেকে পরিচালিত ৫১টি ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে।…

1 hour ago

This website uses cookies.