Header Premium (728×90)

মে মাসে ক্রেডিট কার্ডে লেনদেন বেড়ে ৪ হাজার ২৮৮ কোটি টাকা

দেশে ক্রেডিট কার্ড ব্যবহারের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাসে দেশে ক্রেডিট কার্ডে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ২৮৮ কোটি টাকা, যা আগের মাস এপ্রিলের তুলনায় প্রায় ১১ শতাংশ বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, এপ্রিল মাসে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছিল ৩ হাজার ৮৬৮ কোটি টাকা। সেই হিসাবে মে মাসে লেনদেন বেড়েছে ১০ দশমিক ৮৫ শতাংশ।

বছরভিত্তিক হিসাবেও প্রবৃদ্ধি উল্লেখযোগ্য। ২০২৫ সালের মে মাসে দেশে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছিল ৩ হাজার ২২০ কোটি টাকা। এক বছরের ব্যবধানে এ ব্যয় বেড়েছে ৩৩ দশমিক ১৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণে বলা হয়েছে, উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও ভোক্তাদের খুচরা কেনাকাটা অব্যাহত থাকায় ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে। বিশেষ করে ডিপার্টমেন্টাল স্টোরে সবচেয়ে বেশি কার্ড ব্যবহার হয়েছে। মে মাসে মোট ক্রেডিট কার্ড লেনদেনের প্রায় অর্ধেকই হয়েছে এ খাতে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, ব্যাংকগুলোর বিভিন্ন ক্যাশব্যাক ও ডিসকাউন্ট অফার, কার্ড ব্যবহারের সুবিধা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কার্ড গ্রহণের হার বাড়ায় ক্রেডিট কার্ডে লেনদেন বেড়েছে। মে মাসে দেশের বাইরে বাংলাদেশি ক্রেডিট কার্ডধারীরা ৪২৫ কোটি টাকা ব্যয় করেছেন, যা এপ্রিলের ৪২৪ কোটি টাকার তুলনায় ১ দশমিক ৫৭ শতাংশ বেশি। অন্যদিকে বিদেশি ব্যাংকের ইস্যু করা কার্ড ব্যবহার করে বাংলাদেশে ব্যয় কমেছে। মে মাসে এ ধরনের লেনদেন হয়েছে ৩১২ কোটি টাকা, যা এপ্রিলের ৩২৯ কোটি টাকার তুলনায় ৪ দশমিক ৯৫ শতাংশ কম।

তবে বছরভিত্তিক হিসাবে বিদেশি নাগরিকদের বাংলাদেশে কার্ড ব্যয় ১২ দশমিক ৬৩ শতাংশ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের মতে, এটি পর্যটন ও ব্যবসায়িক কার্যক্রমে ইতিবাচক প্রবণতার ইঙ্গিত দেয়। মে মাস শেষে দেশে ক্রেডিট কার্ডের মোট অনুমোদিত ঋণসীমা দাঁড়িয়েছে ৪২ হাজার ১ কোটি টাকা। এর বিপরীতে কার্ডধারীদের কাছে ব্যাংকগুলোর আদায়যোগ্য বকেয়া অর্থের পরিমাণ ছিল ১৪ হাজার ৩৬৫ কোটি টাকা। এ থেকে বোঝা যায়, পারিবারিক ও ব্যক্তিগত ব্যয় মেটাতে উল্লেখযোগ্য সংখ্যক গ্রাহক এখনো ক্রেডিট কার্ডের ওপর নির্ভর করছেন।

বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যয়ের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে মোট আন্তর্জাতিক কার্ড লেনদেনের ১৭ দশমিক ৩ শতাংশ হয়েছে। এরপর রয়েছে যুক্তরাজ্য (৯.৬০ শতাংশ), থাইল্যান্ড (৮.৮৫ শতাংশ), সিঙ্গাপুর (৭.৮১ শতাংশ), সৌদি আরব (৭.৪৭ শতাংশ), ভারত (৬.৮৯ শতাংশ), মালয়েশিয়া (৫.০৮ শতাংশ), নেদারল্যান্ডস (৪.৮৯ শতাংশ), চীন (৪.৭৮ শতাংশ), কানাডা (৪.০৩ শতাংশ), অস্ট্রেলিয়া (৩.৯৩ শতাংশ) এবং আয়ারল্যান্ড (৩.৫১ শতাংশ)। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এক মাসের ব্যবধানে সৌদি আরবে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যয় প্রায় দ্বিগুণ হয়েছে। এপ্রিল মাসে দেশটিতে আন্তর্জাতিক কার্ড ব্যয়ের অংশ ছিল ৩ দশমিক ৯৪ শতাংশ, যা মে মাসে বেড়ে ৭ দশমিক ৪৭ শতাংশে পৌঁছেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

Recent Posts

বিশ্বকাপের গোল্ডেন বুট লড়াইয়ে ফ্রান্স-ইংল্যান্ড তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গুরুত্ব

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্স ও ইংল্যান্ডের মুখোমুখি লড়াই গোল্ডেন বুট জয়ের দৌড়ে থাকা…

14 minutes ago

শিবিরের ম্যারাথন দৌড় নিয়ে বিস্ফোরক মন্তব্য রাশেদ খানের

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত ইসলামী ছাত্রশিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন দৌড়কে কেন্দ্র করে কঠোর সমালোচনা করেছেন…

28 minutes ago

ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী মোদি

ভারতের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হরিয়ানার জিন্দ রেলস্টেশন থেকে যাত্রা শুরু…

58 minutes ago

জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

ব্যাট ও বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৪ রানের জয় পেয়েছে…

1 hour ago

কাপ্তাই লেকে পানির উচ্চতা বৃদ্ধি, ১৬টি গেট খোলার প্রস্তুতি

উজানের ভারী বৃষ্টিপাতে কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৩.৯১ ফুট এমএসএলে পৌঁছেছে। পরিস্থিতি সামাল দিতে ১৬টি…

1 hour ago

জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতা এনেছে বাংলাদেশ। তানজিদ তামিম…

2 hours ago

This website uses cookies.