একটি স্মার্ট ও পরিকল্পিত হাজীগঞ্জ পৌরসভা গড়ে তোলার নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমেছেন সম্ভাব্য মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খাঁন টিটু। শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের পূর্বে তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে গণসংযোগ করেন এবং প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ করেন।
গণসংযোগের এক পর্যায়ে তিনি কাজী বাড়ি জামে মসজিদে জুমার খুতবার বয়ান শ্রবণ করেন। নামাজ শেষে তিনি উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লীদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখেন। জামাতে নামাজ আদায় শেষে তিনি মুসল্লীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করে তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন।
লিফলেট বিতরণকালে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করে পৌরবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর মৎস্যজীবী দলের সাবেক সহ-সভাপতি কামরুল হাসান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ মুসল্লীবৃন্দ।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পর্ষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম…
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন…
রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী শিল্পাঞ্চলগুলোতে বিদ্যুৎ সরবরাহ আধুনিকায়ন করতে ২০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন…
গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ভাষণের সময় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার…
মাগুরার শ্রীপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক…
This website uses cookies.