মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল বাজারে পরিচালিত এক বিশেষ অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক রাখার দায়ে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয় এই অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় নাকোল পুরাতন বাজারের বিএডিসি সার ও বীজ ডিলার প্রতিষ্ঠান ‘মেসার্স মা ট্রেডার্স’-এ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। অভিযানে দেখা যায়, সরকার নির্ধারিত ১ হাজার ৫০ টাকা মূল্যের ডিএপি সার ১ হাজার ৪৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। এছাড়া প্রতিষ্ঠানটি বেশি দামে সার বিক্রি করলেও ক্রেতাদের কোনো ভাউচার দিচ্ছিল না এবং বিক্রয় রেজিস্টারেও সেসব লেনদেন লিপিবদ্ধ করেনি।
তদন্তে প্রতিষ্ঠানটিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়ার পাশাপাশি বিভিন্ন মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিগ্রস্ত পণ্যের প্যাকেট খুলে খোলা বাজারে বিক্রির প্রমাণও পাওয়া গেছে। প্রতিষ্ঠানটিকে এর আগেও সতর্ক করা হয়েছিল, কিন্তু পুনরায় একই ধরনের অনিয়ম করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় মালিক লিটন কুমার সাহাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাকে ভবিষ্যতে আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ এই অভিযান পরিচালনা করেন। অভিযানে জেলা কৃষি বিপণন অফিসের মো. আলমগীর হোসেন এবং মাগুরা জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…
দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…
রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…
সৌদি আরবের মক্কা নগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা…
রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা জান্নাতুন নিহত হয়েছেন। এ সময় বাবাকে কুপিয়ে জখম…
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পাঁচ শিক্ষার্থী সিভিল…
This website uses cookies.