জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান গণমাধ্যমে সরকারের পাশাপাশি বিরোধী দলের বক্তব্যও সমানভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, দেশের বর্তমান পরিস্থিতি এবং বিরোধী দলের চিন্তাভাবনা সম্পর্কে মানুষের জানার সুযোগ থাকা প্রয়োজন। বুধবার দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াত বিটের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের উদ্দেশে ডা. শফিকুর রহমান প্রশ্ন রাখেন, কেন মাঝে মাঝে প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নেওয়া হয় না। তিনি বলেন, তিনি নিজেও অনেক সাক্ষাৎকার দিয়েছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর কথাগুলো যেমন জাতির শোনা দরকার, তেমনি বিরোধী দলের ভাবনাগুলোও জানা প্রয়োজন। যেহেতু রাষ্ট্রের দায়িত্ব এখন প্রধানমন্ত্রীর ওপর, তাই তার ভাবনাগুলো জানাটা বেশি জরুরি বলে তিনি উল্লেখ করেন।
বিরোধীদলীয় নেতা বলেন, দেশি-বিদেশি অনেকেরই দেশের পরিস্থিতি এবং বিরোধী দলের চিন্তাভাবনা জানার আগ্রহ রয়েছে। এ কারণেই গণমাধ্যমে উভয় পক্ষের বক্তব্য আসা প্রয়োজন। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী তিনি নিজেও গণমাধ্যমে কথা বলবেন বলে জানান। তবে একসঙ্গে অনেক সাক্ষাৎকার দেওয়ার বিষয়ে তিনি ভারসাম্য রাখার কথা উল্লেখ করে বলেন, সাক্ষাৎকার দেওয়া বা না দেওয়া—উভয় ক্ষেত্রেই মুসিবত রয়েছে। এই দুইয়ের মাঝে একটি যুক্তিসঙ্গত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াত বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সিলেটের দক্ষিণ সুরমার পাঠানপাড়ায় সড়ক ও জনপথ অধিদপ্তরের জমিতে দেয়াল তুলে গোরস্থান তৈরির চেষ্টা করা…
দেশের বর্ধমান চাহিদা পূরণে সরকার ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন সার এবং ১০ হাজার…
প্রথমবার আয়োজিত ফিফা আসিয়ান কাপে অংশ নিতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। দলে যোগ দিয়েছেন…
প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে করা দুই মামলায় ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)…
আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন সদস্য অন্তর্ভুক্তি, বিদ্যমান সদস্যদের তথ্য যাচাই এবং হালনাগাদের জন্য সাত…
স্যাটেলাইট ইন্টারনেট বাজারে স্পেসএক্সের আধিপত্য চ্যালেঞ্জ করতে এয়ারলাইন সেবায় প্রবেশ করছে অ্যামাজন। ২০২৭ সাল থেকে…
This website uses cookies.