
মাজলুম জননেতা মাওলানা ভাসানীর স্মৃতিবিজড়িত কুড়িগ্রাম জেলায় আয়োজিত এক কৃষক সমাবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন 'জাতীয় শ্রমিক শক্তি'। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকাল সাড়ে তিনটায় কুড়িগ্রাম সদরের টগরাই হাট হাই স্কুল মাঠে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশটি সভাপতিত্ব করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক ড. আতিক মুজাহিদ। এতে সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। এই আয়োজনে তৃণমূল পর্যায়ের প্রায় ১০ হাজার কৃষক অংশগ্রহণ করেন। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি, নারী শক্তি ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মী, সুধীসমাজ, পুলিশ প্রশাসনের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। সংগঠনটির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন সাঈদ উজ্জ্বল। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে এডভোকেট ফখরুদ্দিন আহমেদ জাকি ও মো. আব্দুল আজিজ, সদস্য সচিব হিসেবে কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মজিবুর রহমান খোকন ও মো. রাকিবুল হাসান রানা এবং মুখ্য সংগঠক হিসেবে নফিউল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২