ফেনী সরকারি কলেজে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মঞ্চের ব্যানার খুলে নেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত এই আলোচনা সভার মঞ্চে থাকা ব্যানারে শহীদ আবু সাঈদ, শহীদ মীর মুগ্ধ, ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী শহীদ সরোয়ার জাহান মাসুদ ও শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের ছবি থাকলেও ছাত্রদল নেতা শহীদ মোহাম্মদ ওয়াসিমের ছবি ছিল না। এতে অসন্তোষ প্রকাশ করে কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা ব্যানারটি খুলে ফেলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানের শুরুতে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসানের নেতৃত্বে নেতা-কর্মীরা মিলনায়তনে প্রবেশ করেন। ব্যানারে শহীদ ওয়াসিমের ছবি না থাকায় তারা ক্ষোভ প্রকাশ করেন এবং একপর্যায়ে শিক্ষকদের উপস্থিতিতেই মঞ্চে উঠে ব্যানারটি খুলে ফেলেন। এ সময় সেখানে কিছু সময়ের জন্য হট্টগোলের সৃষ্টি হয়। পরে কর্তৃপক্ষ শহীদ ওয়াসিমের ছবি যুক্ত করে নতুন একটি ব্যানার টানালে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং প্রায় এক ঘণ্টা পর অনুষ্ঠান শেষ হয়।
কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বলেন, জুলাই সবার এবং শহীদ ওয়াসিমের ছবি ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে বলে তারা মনে করেন। এর প্রতিবাদ জানাতেই তারা ব্যানারটি খুলেছেন। অনুষ্ঠানে উপস্থিত একাধিক শিক্ষক ও শিক্ষার্থী জানান, ব্যানারে ছবি না থাকার পাশাপাশি ছাত্রদল নেতাদের বক্তব্য দেওয়ার বিষয়েও কিছুটা অসন্তোষ দেখা দিয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক খোন্দকার বলেন, জুলাই আন্দোলনের আলোচিত শহীদদের ছবি দিয়ে ব্যানার তৈরি করা হয়েছিল। ছাত্রদলের পক্ষ থেকে আগে ছবি ব্যবহারের কোনো অনুরোধ জানানো হয়নি এবং আগের বছরগুলোর ব্যানারেও এই ছবি ছিল না। তিনি আরও জানান, ছাত্রদলের দাবির পরিপ্রেক্ষিতে নতুন ব্যানার টানানো হয়। অনুষ্ঠানে ছাত্রদলের তিন নেতা ও শিবিরের এক নেতা বক্তব্য রেখেছেন বলেও জানান অধ্যক্ষ। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক কাজী মোহাম্মদ রেজাউল হক এবং সঞ্চালনা করেন শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ শিরিন আক্তার। প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক খোন্দকার।
অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…
ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী…
রাজধানীর বারিধারায় ফুটপাতে বিশ্রামরত নির্মাণ শ্রমিক মেহেদী হাসানকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় কিশোর চালক আজান…
নতুন ধারার রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করলেও অভ্যন্তরীণ কোন্দল, নেতৃত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক কৌশলের…
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় ২৬তম…
সুনামগঞ্জের শাল্লায় দেশে পরিকল্পিত সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও…
This website uses cookies.