Header Premium (728×90)

রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের স্মারকলিপি পেশ

মোঃ মাহবুবুর রহমান,
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

নারায়ণগঞ্জ, ১২ অক্টোবর ২০২৫, রোববার জুলাই সনদ বাস্তবায়ন, পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন এবং ফ্যাসিবাদবিরোধী পাঁচ দফা দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার দুপুরে চাষাড়া শহীদ মিনার চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে একটি মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দেশে রওনা দেয় এবং শেষে স্মারকলিপি প্রদান করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং রাজনৈতিক সহাবস্থানের জন্য সমান সুযোগ নিশ্চিত না হলে, আগামী জাতীয় নির্বাচন অর্থবহ হবে না। তিনি আরও বলেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণের ত্যাগ ব্যর্থ হতে দেওয়া যাবে না।

সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার। তিনি বলেন, আমরা আর কোনো ফ্যাসিবাদী দুঃশাসনের দিকে ফিরে যেতে চাই না। কেউ যাতে ভবিষ্যতে ফ্যাসিস্ট আচরণ করতে না পারে, সে জন্যই পিআর পদ্ধতির নির্বাচন জরুরি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমীর মাওলানা আবদুল জব্বার, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইউম, ড. ইকবাল হোসাইন ভূঁইয়া, মহানগর সেক্রেটারি মনোয়ার হোসাইন, জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, মহানগর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন এবং নারায়ণগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা।

মাওলানা আবদুল জব্বার বলেন, কেউ কেউ জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রথমে অনীহা দেখালেও এখন অনেকেই সম্মত হয়েছে। জনগণ এই সনদ নিয়ে কোনো ধোঁয়াশা মেনে নেবে না। সনদ বাস্তবায়নের জন্য গণভোটের মাধ্যমে সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করতে হবে।

সমাবেশ শেষে জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি হস্তান্তর করেন।

স্মারকলিপিতে জামায়াত ইসলামী যে পাঁচ দফা দাবি উত্থাপন করেছে তা হলো:

১. আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং উক্ত সনদের ওপর গণভোট আয়োজন।
২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।
৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করা।
৫. স্বৈরাচারের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।

saju

Recent Posts

ইবির সাদ্দাম হলের একই কক্ষের তিন বন্ধু হলেন সিভিল জজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তিন বন্ধু বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল…

7 minutes ago

যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, ইরান যুক্তরাষ্ট্রের চাপের…

19 minutes ago

নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে জনস্বাস্থ্য ও…

30 minutes ago

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

5 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

5 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

6 hours ago

This website uses cookies.