জামালপুরে জেলা যুবদলের সদস্য-সচিব মোঃ সোহেল রানা খানের নেতৃত্বে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ
মোঃ রাকিব হাসান
জামালপুর।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে জামালপুর জেলা যুবদলের সদস্য-সচিব মোঃ সোহেল রানা খানের নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১২ অক্টোবর) দুপুরে জামালপুর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে লিফলেট বিতরণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা যুবদলের সদস্য -সচিব মোঃ সোহেল রানা খান।এ সময় জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে অংশ নিয়ে মোঃ সোহেল রানা খান বলেন“দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করতে মাঠে নেমেছে যুবদল। জনগণের পাশে থেকেই আমরা গণআন্দোলনের প্রস্তুতি নিচ্ছি।
লিফলেটের মাধ্যমে জনগণের কাছে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।নেতাকর্মীরা জানান, তৃণমূলে গণজাগরণ সৃষ্টির মাধ্যমে এ কর্মসূচি আন্দোলনের গতি আরও বাড়াবে। জেলা যুবদলের এ কর্মসূচি আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।
এ সময় জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দেশের বর্ধমান চাহিদা পূরণে সরকার ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন সার এবং ১০ হাজার…
প্রথমবার আয়োজিত ফিফা আসিয়ান কাপে অংশ নিতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। দলে যোগ দিয়েছেন…
প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে করা দুই মামলায় ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)…
আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন সদস্য অন্তর্ভুক্তি, বিদ্যমান সদস্যদের তথ্য যাচাই এবং হালনাগাদের জন্য সাত…
স্যাটেলাইট ইন্টারনেট বাজারে স্পেসএক্সের আধিপত্য চ্যালেঞ্জ করতে এয়ারলাইন সেবায় প্রবেশ করছে অ্যামাজন। ২০২৭ সাল থেকে…
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আয়মান মো. আজমুল হোসেনকে নির্যাতন করে ভাত খাওয়া ও চুরির স্বীকারোক্তি…
This website uses cookies.