সীমান্তবর্তী এলাকার অসহায় নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দর্জি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিজিবির তিস্তা ব্যাটালিয়ন (৬৩ বিজিবি)। দুই সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণে অংশ নেওয়া ১৫ জন নারীকে সনদপত্র ও সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দোয়ানী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও সেলাই মেশিন তুলে দেন। গত ২৭ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত উপজেলার সীমান্তবর্তী দোয়ানী উচ্চ বিদ্যালয়ে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে রংপুর সেক্টরের সেক্টর কমান্ডার, তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক, বিজিবির অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, প্রশিক্ষক, সাংবাদিক এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের কল্যাণ ও আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবি নিয়মিত কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, সীমান্তবর্তী জনগণকে দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তুলতে পারলে সীমান্ত নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। এই ধরনের আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ সীমান্তবর্তী জনগণের সঙ্গে বিজিবির আস্থা ও সুসম্পর্ক জোরদারে ভূমিকা রাখে। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের ও পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি তাঁদের সাফল্য দেখে সীমান্ত এলাকার অন্যান্য নারীরাও আত্মকর্মসংস্থানে উৎসাহিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে রিজিয়ন কমান্ডার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সীমান্ত সুরক্ষা এবং সীমান্তবর্তী জনপদকে স্বাবলম্বী করার ক্ষেত্রে বিজিবির জনকল্যাণমূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তিস্তা ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তবাসীর জীবনমান উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধিতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
নতুন মৌসুমের শুরুতেই ইউরোপীয় ফুটবলে গোলবন্যা বইয়ে দিচ্ছে বার্সেলোনার আক্রমণভাগ। রাফিনিয়া, লামিনে ইয়ামাল ও ফেরমিন…
জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে বৈঠকে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সম্মানজনক…
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চের ভাড়া ৫১ থেকে ৬০ শতাংশ…
জাতিসংঘের সাধারণ পরিষদে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, যুদ্ধে জয়ী হলে পরাজিত…
বগুড়া সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা পদে বাংলাদেশ সেনাবাহিনীর দুই…
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘ নিখুঁত নয়, তবে এটি অপরিহার্য এবং…
This website uses cookies.