মিয়ানমারের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর মান্দালয়ের তাদা-ইউ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। দেশটির সামরিক বাহিনী-সমর্থিত সরকার অভিযোগ করেছে যে, বিদ্রোহী গোষ্ঠীগুলো বিমানবন্দরটিতে ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে।
মিয়ানমার এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার রাতে তাদের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে জানায়, মান্দালয়ের তাদা-ইউ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১ ও ১২ সেপ্টেম্বরের সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অভ্যন্তরীণ ফ্লাইটগুলো কাছাকাছি একটি বিমানবন্দরে স্থানান্তর করা হচ্ছে। বিমান সংস্থাটি এই পরিবর্তনের কারণ হিসেবে 'অপারেশনাল' বিষয়কে উল্লেখ করেছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানিয়েছে, নিরাপত্তা বাহিনী পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) একটি হামলা প্রতিহত করেছে। সংবাদমাধ্যমটির দাবি, গণতন্ত্রপন্থী এই বিদ্রোহী গোষ্ঠী বিমানবন্দর লক্ষ্য করে ছয়টি 'আত্মঘাতী ড্রোন' নিক্ষেপ করেছিল। হামলার কারণে সাময়িকভাবে কিছু অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল ব্যাহত হলেও কোনো হতাহতের ঘটনা কিংবা রানওয়ে বা যানবাহনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রতিরোধ যোদ্ধারা মূলত বিমানবন্দরে থাকা সামরিক যুদ্ধবিমানগুলোকে লক্ষ্য করে এই হামলা চালাচ্ছিল। ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে সংঘাত চলমান রয়েছে।
পুলিশ সদর দপ্তরের প্রতিবেদনে আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নতির দাবি করা হলেও বাস্তবে চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও…
ইউনিসেফের তথ্যমতে, পাকিস্তানে গত এক বছরে আনুমানিক ১৫ লাখ শিশু অনলাইনে যৌন নিপীড়নের শিকার হয়েছে।…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গাজা নিয়ে বিশ্ববাসীর নিষ্ক্রিয়তাকে ‘লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল…
গাইবান্ধা সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
ময়মনসিংহে বিএনপির প্রতিবাদ সমাবেশে আওয়ামী লীগের যেকোনো ধরনের চক্রান্ত ও নৈরাজ্য স্থানীয়ভাবে প্রতিহত করার এবং…
বাংলাদেশে স্ত্রীর রহস্যজনক মৃত্যুর তদন্ত প্রভাবিত করতে ৮০ লাখ টাকা ঘুষ দেওয়ার অভিযোগে অস্ট্রেলিয়ায় আওলাদ…
This website uses cookies.