ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. মতিনুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর গুলশানস্থ কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস সূত্রে জানা যায়, সাক্ষাতের সময় উপাচার্য প্রধানমন্ত্রীর কাছে বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও একাডেমিক কার্যক্রম, ভৌত অবকাঠামোগত উন্নয়ন এবং ক্যাম্পাসের অর্জিত অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ‘আবরার ফাহাদ হল’-এর আনুষ্ঠানিক উদ্বোধনসহ ক্যাম্পাসের সামগ্রিক উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তিনি প্রধানমন্ত্রীর সদয় অবগতির জন্য উপস্থাপন করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাতে অধ্যাপক ড. এ. কে. মতিনুর রহমান তার রচিত কয়েকটি গবেষণামূলক বই প্রধানমন্ত্রীর হাতে উপহার হিসেবে তুলে দেন। বইগুলো সাদরে গ্রহণ করে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং সামগ্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এই আলোচনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং অবকাঠামোগত প্রসারে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ভবিষ্যৎ উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।
সাক্ষাৎ শেষে উপাচার্য অধ্যাপক ড. এ. কে. মতিনুর রহমান জানান, তিনি প্রধানমন্ত্রীকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। উপাচার্য বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সার্বিক বিষয়ে আলোচনার বাইরে তিনি তেমন কোনো কমিটমেন্ট দেননি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানিয়েছি এবং কুষ্টিয়া সফরের অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় সফরের আমন্ত্রণ তিনি গ্রহণ করেছেন।”
উপাচার্য আরও জানান, আগামী মাসে প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফরের সময় ইসলামী বিশ্ববিদ্যালয়কে তার সফরসূচির তালিকায় অগ্রাধিকার হিসেবে রাখার পরিকল্পনা রয়েছে। এছাড়া ক্যাম্পাসে নবনির্মিত ‘আবরার ফাহাদ’ হলটি প্রধানমন্ত্রীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পরিকল্পনাও বিশ্ববিদ্যালয়ের রয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও প্রকল্পে কর্মরত বিতর্কিত কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের (পিডি) অতীত…
এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়ে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জাপানের টোকাই সিটিজেন…
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা ব্রীজ এলাকায় বাসের ধাক্কায় আকরাম বিশ্বাস নামে এক পথচারী…
সরকার ‘গণ খাতে ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে। এর মাধ্যমে গত ২০ বছরে অনুকূল…
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা…
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ সামলাতে লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্কুল পোশাক অনুদানের পরিধি বাড়িয়েছে। বার্ষিক…
This website uses cookies.