প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৪৭
কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন সংস্থা ও উন্নয়ন প্রকল্পে থাকা আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী আমলা এবং বিতর্কিত প্রকল্প পরিচালকদের (পিডি) অতীত কর্মকাণ্ড বা ‘আমলনামা’ খতিয়ে দেখতে শুরু করেছে কর্তৃপক্ষ। এই উদ্যোগের ফলে কৃষি মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তরগুলোতে ব্যাপক বদলি ও অপসারণের প্রক্রিয়া শুরু হয়েছে। এতে একদিকে যেমন সুবিধাভোগী কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে, অন্যদিকে দীর্ঘ ১৭ বছর ধরে বঞ্চিত কর্মকর্তাদের মাঝে স্বস্তি ফিরতে শুরু করেছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল নীতিনির্ধারক জানান, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পরপরই এই বিতর্কিত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কিছুটা বিলম্ব হলেও অবশেষে এই পর্যালোচনা শুরু হওয়ায় মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। অভিযোগ রয়েছে, বিগত ১৭ বছর ধরে ভিন্ন মতাদর্শের কোনো আমলাকে এসব গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়নি। বর্তমানে কৃষি মন্ত্রণালয়ের অধীন ১৭টি সংস্থা ও অধিদপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ এবং উন্নয়ন প্রকল্পের পিডি পদগুলো এখনো বিগত ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগীদের দখলেই রয়েছে।
দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমান বিএনপি সরকার দায়িত্ব নিলেও আওয়ামী লীগের অনুগত এসব কর্মকর্তাদের সরাতে শুরুতে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এর আগে অন্তর্বর্তী সরকারের আমলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, সাবেক সচিবদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এই কর্মকর্তারা নিজেদের পদে বহাল ছিলেন, যা বঞ্চিত কর্মকর্তাদের চরম ক্ষুব্ধ ও হতাশ করে তোলে। মন্ত্রণালয়ের নমনীয় অবস্থানের সুযোগ নিয়ে কিছু সুযোগসন্ধানী কর্মকর্তা সম্প্রতি দেশে পর্যাপ্ত সারের মজুত থাকা সত্ত্বেও মাঠপর্যায়ে কৃত্রিম সংকট তৈরি করে সরকারকে বিব্রত করার চেষ্টা চালান বলেও অভিযোগ উঠেছে। এর পরেই মন্ত্রণালয় কঠোর অবস্থানে যায় এবং সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তাকে ওএসডি ও বদলি করা হয়।
এই কঠোর পদক্ষেপের অংশ হিসেবেই বিতর্কিত কর্মকর্তাদের অতীত কর্মকাণ্ডের তথ্য সংগ্রহের উদ্যোগ নেয় কৃষি মন্ত্রণালয়। তবে এ বিষয়ে জানতে চাওয়া হলে কৃষি মন্ত্রণালয়ের সচিব সেলিম খান জানান, বিষয়টি তিনি প্রথম শুনছেন এবং খোঁজ নিয়ে দেখবেন।
অনুসন্ধানে জানা গেছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অধীনে বাস্তবায়নাধীন ‘চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন’ প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা করেছে পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। সেখানে দেখা গেছে, মাত্র একদিনেই এই প্রকল্প থেকে ৪২০টি ই-জিপি দরপত্র আহ্বান করা হয়েছিল। এই প্রকল্পের তৎকালীন পিডি নুরুল ইসলামের বিরুদ্ধে মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করার অভিযোগ রয়েছে। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এই সুবিধাভোগী কর্মকর্তাকে ইতিমধ্যেই পিডির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সরকারি অর্থায়নে ৬০২ কোটি ২ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পটির মেয়াদ ২০২৩ সালের জুলাই থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত। can-be-found-here। এছাড়া বিএডিসির ২৯২ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দের ‘বিদ্যমান বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিতরণ ব্যবস্থা আধুনিকীকরণ ও উন্নয়ন’ প্রকল্পের (২য় পর্যায়) পিডি হিসেবে ড. ইব্রাহিম খলিল দায়িত্ব পালন করছেন।
শুধু এই দুটি প্রকল্পই নয়, আরও প্রায় এক ডজন গুরুত্বপূর্ণ প্রকল্পে বিগত সরকারের অনুসারীরা এখনো পিডি হিসেবে বহাল আছেন। এর মধ্যে রয়েছে পার্টনার প্রকল্প, কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প, কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প, স্মলহোল্ডার অ্যাগ্রিকালচারাল কম্পিটিティブনেস প্রজেক্ট (এসএসিপি), আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রংপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প, ঢাকা অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্প, ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিউএম) প্রকল্প, টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্প, মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (সংশোধিত), কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প এবং বিল্ডিং ক্লাইমেট রেসিলিয়েন্ট লাইভলিহুডস ইন ভালনারেবল ল্যান্ডস্কেপস ইন বাংলাদেশ (বিসিআরএল) প্রকল্প।
এসব প্রকল্পের অধিকাংশ পিডিই সাবেক সরকারের আমলে অনৈতিক সুবিধাভোগী হিসেবে পরিচিত। বর্তমানে তাদের অতীত আমলনামা পর্যালোচনা করা হচ্ছে। উন্নয়ন কাজের গতি সচল রাখতে দক্ষ ও পেশাদার কর্মকর্তাদের নতুন পিডি হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে। নাম প্রকাশ না করার শর্তে কৃষি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বিতর্কিত কর্মকর্তারা এখনো স্বপদে থেকে নানা অপতৎপরতা চালাচ্ছেন। তবে মন্ত্রণালয় নিয়মতান্ত্রিক উপায়ে তাদের সরিয়ে উন্নয়ন প্রকল্পে গতি ফেরাতে কাজ করছে।
সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…
ইসলাম ধর্মে মানুষের পারস্পরিক সম্পর্ক, দয়া, ক্ষমা এবং একে অপরের প্রতি দায়িত্বশীল হওয়ার গুরুত্ব অপরিসীম।…
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার পেছনে প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে…
প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী…
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…
This website uses cookies.