সংবাদ শিরোনাম :
মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে হাইকোর্টের ব্যাখ্যা তলব
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৪৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

মেট্রোরেলের নিচে সতর্কীকরণমূলক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে কি না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে মেট্রোরেল এলাকায় দায়িত্বে থাকা সতর্কীকরণ টিমের কার্যক্রম সম্পর্কেও আদালত বিস্তারিত জানতে চেয়েছেন।
রোববার বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. তানভীর আহমেদ।
আদালত আগামী ১৮ই নভেম্বরের মধ্যে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin


























