ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজবাড়ী ডিগ্রি কলেজে এসএসসি ২০২৬ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা রাশিয়ার গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণ: নিহত ১ বাংলাদেশি কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ খান ও অধরা ২৯ সেপ্টেম্বর থেকে ৫ হাজার মিয়ানমার নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া ঢাকার মঞ্চ মাতাতে আসছেন সেই ভাইরাল গানের ওটিলিয়া কলকাতা বইমেলার সুবর্ণজয়ন্তী: যুক্ত হচ্ছে ইজেডসিসি ও বুক ট্রাস্ট প্রখ্যাত অর্থনীতিবিদ ও সাবেক সচিব ড. হারুনুর রশিদ আর নেই পদ্মা ব্যারাজ প্রকল্পে পিডি নিয়োগ দিল পানি সম্পদ মন্ত্রণালয় প্রাচীন চীনের হুয়াই গাছের নিচে বইয়ের বাজারের ইতিহাস চেলসিতে যেতে পারেন মার্টিনেজ, আলোচনা চালাচ্ছে দুই ক্লাব

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩২:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের স্বাস্থ্যসেবা খাতকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার লক্ষ্যে সরকার 'ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম' চালুর পরিকল্পনা গ্রহণ করেছে। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যখাতে সমন্বিত তথ্যপ্রযুক্তি ব্যবস্থা সংক্রান্ত এক সভায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্ল্যাটফর্ম চালুর নির্দেশ দেন। প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে।

উপ প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করে জানান, সভায় এই প্ল্যাটফর্মের সম্ভাব্য কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্যসেবায় এর প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাইলট প্রকল্পের মাধ্যমে প্ল্যাটফর্মটির কার্যকারিতা, সম্ভাব্য সমস্যা, ব্যয় এবং বাস্তবায়নের সক্ষমতা যাচাই করা হবে। এই প্রকল্পের অভিজ্ঞতা ও ফলাফল পর্যালোচনার ভিত্তিতে পর্যায়ক্রমে এর পরিধি সারা দেশে বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যসেবায় তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এই সমন্বিত ব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে হবে যাতে সাধারণ মানুষ সহজে এর সুফল ভোগ করতে পারেন এবং চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজতর হয়। রোগীর প্রয়োজনীয় স্বাস্থ্যতথ্য নিরাপদভাবে সংরক্ষণ করা এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট চিকিৎসক বা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কাছে তা সহজে পৌঁছানোর ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

প্ল্যাটফর্মের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তথ্যের সুরক্ষা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা অপরিহার্য। এছাড়া এটি যেন ব্যবহারবান্ধব, ব্যয়সাশ্রয়ী এবং দীর্ঘ মেয়াদে কার্যকর হয়, সে বিষয়েও তিনি নির্দেশনা দেন। পাইলট প্রকল্পের ফলাফল যথাযথভাবে মূল্যায়নের পরেই পরবর্তী পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।

সভায় ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের বিভিন্ন দিক নিয়ে একটি উপস্থাপনা দেন প্রকৌশলী জাকারিয়া স্বপন। এছাড়া সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এমপি, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার ও ড. শাকিরুল ইসলাম খান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব মো. মামুনুর রশীদসহ সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৫:৩২:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬