রাজধানীর কলাবাগান এলাকার কাঁঠালবাগানে পারিবারিক কলহের জেরে ভয়াবহ এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাসায় জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি ও স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন শাশুড়ি ফিরোজা এবং তার মেয়ে রাত্রি।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, ঘটনার সময় অভিযুক্ত জামাতা হৃদয় ওরফে শিপন তার স্ত্রী রাত্রির সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন। এ সময় শাশুড়ি ফিরোজা তার মেয়ের পক্ষ নিলে শিপন ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ধারালো ছুরি দিয়ে দুজনকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।
ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত হৃদয় ওরফে শিপনকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তাকে হেফাজতে নিয়ে ঘটনার বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. নাজমুল হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর…
বিহারের বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বিজেপির শক্ত ঘাঁটিতে চমক দেখাচ্ছেন প্রশান্ত কিশোর। নবম দফার গণনা শেষে…
৫ আগস্টকে ঘিরে কোনো ধরনের নাশকতা করার সক্ষমতা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেই বলে মন্তব্য…
ফিলিস্তিনের গাজা উপত্যকায় রবিবার ভোর থেকে চালানো ইসরায়েলি হামলায় গর্ভবতী নারী ও শিশুসহ অন্তত ১৯…
রাজধানীর বিভিন্ন থানায় চালানো ডিএমপির বিশেষ অভিযানে ৪১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর ব্যাপক হামলার সিদ্ধান্ত স্থগিত রাখার ঘোষণার পর দেশটির সঙ্গে…
This website uses cookies.