

রাজধানীর কলাবাগান এলাকার কাঁঠালবাগানে পারিবারিক কলহের জেরে ভয়াবহ এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাসায় জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি ও স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন শাশুড়ি ফিরোজা এবং তার মেয়ে রাত্রি।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, ঘটনার সময় অভিযুক্ত জামাতা হৃদয় ওরফে শিপন তার স্ত্রী রাত্রির সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন। এ সময় শাশুড়ি ফিরোজা তার মেয়ের পক্ষ নিলে শিপন ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ধারালো ছুরি দিয়ে দুজনকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।
ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত হৃদয় ওরফে শিপনকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তাকে হেফাজতে নিয়ে ঘটনার বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২