মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর ব্যাপক হামলার সিদ্ধান্ত স্থগিত রাখার ঘোষণার পর দেশটির সঙ্গে নতুন করে আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, সোমবার (০৩ আগস্ট) বিকেল থেকে এই আলোচনা শুরু হতে পারে।
রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ইরান হামলার ব্যাপকতা সম্পর্কে অবগত ছিল, কারণ তারা এর প্রস্তুতি দেখতে পেয়েছিল। তিনি বলেন, ‘আমরা তাদের সঙ্গে আলোচনা করছি। এটি আগামীকাল বিকেলে শুরু হবে।’ এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, চুক্তির ‘পরিধি’ নিয়ে সমঝোতা হওয়ায় ইরান এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্ররা হামলা ‘স্থগিত রাখতে’ অনুরোধ করেছে।
যদিও মার্কিন প্রেসিডেন্ট বারবার আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসানের প্রতিশ্রুতি দিয়ে আসছেন, তবে তার এমন প্রতিশ্রুতির পরও বিভিন্ন সময়ে পাল্টাপাল্টি হামলা আবার শুরু হয়েছে। ট্রাম্প তেহরানের সঙ্গে চুক্তি সম্পন্ন করার কোনো নির্দিষ্ট সময়সীমা জানাতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ‘আমরা দেখব পরিস্থিতি কেমন হয়। আমরা যখনই চাইব, প্রস্তুত… আমি মানুষ হত্যা করতে চাই না।’
ট্রাম্প আরও জানান, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মধ্যস্থতাকারীরা তাকে হামলা না চালানোর অনুরোধ করেছিলেন। তার ভাষ্যমতে, ‘আমরা পুরোপুরি প্রস্তুত ছিলাম। তারা অনুরোধ করেছে, কারণ তারা মনে করে একটি চুক্তি হয়েছে। হরমুজ নিয়ে একটি চুক্তি হয়েছে, এবং পারমাণবিক কর্মসূচি নিয়েও একটি চুক্তি হবে।’
তবে ট্রাম্পের এই দাবি অস্বীকার করেছে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি। তাদের দাবি, আরও সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকতে তেহরান যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের অনুরোধ করেনি। মেহর নিউজ এজেন্সি ট্রাম্পের এই দাবিকে ‘নতুন মিথ্যা ছাড়া আর কিছুই নয়’ বলে উল্লেখ করেছে। ট্রাম্পের মন্তব্যের বিষয়ে ইরান এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এদিকে, ইরানের গণমাধ্যম জানিয়েছে, রোববার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির আলোচনা ‘চূড়ান্তকরণের পথে রয়েছে’। মার্কিন প্রেসিডেন্ট সোমবারের আলোচনার স্থান বা সম্ভাব্য অংশগ্রহণকারীদের বিষয়ে এখনো কিছু স্পষ্ট করেননি।
অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদ থেকে ১৯…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, কোনো ধরনের নিষেধাজ্ঞা…
জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। এই আলোচনার পর…
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন…
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশনসহ বিভিন্ন…
ডেঙ্গু ও হামে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম…
This website uses cookies.