নির্বাচনি কৌশলবিদ থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা প্রশান্ত কিশোর প্রথমবারের মতো নির্বাচনি লড়াইয়ে নেমেই চমক সৃষ্টি করেছেন। বিহারের বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে তার নতুন দল জনসুরাজ পার্টি (জেএসপি) থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন। ভোটের প্রাথমিক গণনায় বিজেপি দ্বিতীয় অবস্থানে এবং আরজেডি তৃতীয় অবস্থানে রয়েছে।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, নবম দফার গণনা শেষে প্রশান্ত কিশোর ১৭ হাজার ৮৫৬টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির নীরজ কুমার তার চেয়ে ৫ হাজার ২৭২ ভোটে পিছিয়ে আছেন।
উল্লেখ্য যে, বাঁকিপুর কেন্দ্রটি বিজেপির একটি অজেয় দুর্গ হিসেবে পরিচিত। ২০১০ সাল থেকে টানা চারবার এই আসনটি বিজেপির দখলে ছিল। গত ২০২৫ সালের নির্বাচনে ৬২ শতাংশেরও বেশি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন নিতিন নবীন। তিনি রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে প্রশান্ত কিশোরের দল প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি নিজে প্রার্থী হননি এবং সেবার তার দল কোনো সাফল্য পায়নি।
বাঁকিপুর উপনির্বাচনে কিশোরের প্রার্থী হওয়ার সিদ্ধান্ত রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছিল। অনেকে প্রশ্ন তুলেছিলেন, কেন তিনি বিজেপির এমন শক্ত ঘাঁটিতে লড়াই শুরু করছেন। তবে প্রাথমিক ফলাফলে তিনি যে চমক দেখাচ্ছেন, তাতে বাঁকিপুর হাতছাড়া হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই আসনের একটি বড় অংশ আগে পাটনা পশ্চিম কেন্দ্রের অন্তর্ভুক্ত ছিল, যেখানে ১৯৯৫ থেকে ২০০৫ সাল পর্যন্ত চারবার জয়ী হয়েছিলেন নিতিন নবীনের বাবা নবীন কিশোর প্রসাদ সিন্হা।
ভারতজুড়ে প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভের পর এটিই প্রথম নির্বাচন। তাই এই ফলাফলের দিকে রাজনৈতিক বিশ্লেষকদের বিশেষ নজর রয়েছে, যা তরুণ ভোটারদের মনোভাবের প্রতিফলন ঘটাবে বলে ধারণা করা হচ্ছে।
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১৪: ৫৩আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ১৫: ০৮
রান্নাঘরের কোণে পড়ে থাকা চিনির দানা পিঁপড়ারা কীভাবে এত দ্রুত ও নিখুঁতভাবে খুঁজে পায়, তা…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সম্প্রতি সমকামিতার অভিযোগের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শৃঙ্খলাবিধিতে শাস্তির কোনো সুনির্দিষ্ট বিধান নেই…
পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিবেশ রক্ষায় প্রতিটি নাগরিককে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী…
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দলের নেতারা এখন শেখ হাসিনার মতো ভাষায়…
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. নাজমুল হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর…
৫ আগস্টকে ঘিরে কোনো ধরনের নাশকতা করার সক্ষমতা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেই বলে মন্তব্য…
This website uses cookies.