সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ কার্যক্রমে চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী আগামী ১ অক্টোবর নিজ নিজ জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ রোববার অধিদপ্তরে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা প্রদান করা হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই নিয়োগপত্র পাঠানো হবে। যোগদান প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের পদায়ন করা হবে এবং পরবর্তী ধাপে প্রশিক্ষণে পাঠানো হবে।
এর আগে, গত শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি জরুরি ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সচিব মো. সাখাওয়াত হোসেন জানিয়েছিলেন, প্রাথমিক শিক্ষকদের যোগদানের প্রক্রিয়া ২৯ অক্টোবর থেকে শুরু হতে পারে। তবে সর্বশেষ নির্দেশনায় মন্ত্রণালয় ১ অক্টোবর যোগদানের তারিখ নিশ্চিত করেছে।
বনানী কাঁচাবাজারের পাশে নির্মিত আটটি দোকানকে ‘খালি জায়গা’ হিসেবে দেখিয়ে ছয় মাসের জন্য ভাড়া দিয়েছে…
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক চলতি আগস্ট মাসেই যোগদানের দাবিতে শাহবাগে…
রাজধানীর কলাবাগান এলাকার কাঁঠালবাগানের একটি বাসায় পারিবারিক কলহের জেরে জামাতার ছুরিকাঘাতে মা ও মেয়ে নিহত…
ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ…
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের সমাপনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ পুলিশ…
অভাব-অনটনের সংসারে জন্ম নেওয়া শিলা নিজের অদম্য ইচ্ছাশক্তি ও শাহানা ম্যাডামের সহায়তায় অন্ধকার থেকে বেরিয়ে…
This website uses cookies.