Header Premium (728×90)

গাজায় ইসরায়েলি হামলায় গর্ভবতী নারী ও শিশুসহ নিহত ১৯

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান ও ড্রোন হামলায় অন্তত ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রবিবার ভোর থেকে গাজাজুড়ে চালানো এসব হামলায় নিহতদের মধ্যে গর্ভবতী নারী ও শিশুও রয়েছে। গাজার আল-শিফা হাসপাতালের চিকিৎসা সূত্রের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে এই একদিনে সবচেয়ে বেশি মানুষ নিহতের ঘটনা ঘটেছে।

গাজা সিটির পশ্চিমাঞ্চলে অবস্থিত আল-সৌসি টাওয়ারে ইসরায়েলি হেলিকপ্টার থেকে চালানো হামলায় একই পরিবারের তিনজন নিহত হন। নিহতরা হলেন ৩৩ বছর বয়সী আব্দুল্লাহ আবু তায়িফ, তার ২৯ বছর বয়সী গর্ভবতী স্ত্রী আবীর আনান এবং তাদের পাঁচ বছর বয়সী ছেলে আজাম।

এদিকে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের উত্তর-পশ্চিমে আল-কারারার একটি অ্যাপার্টমেন্ট ভবনে অপর এক হামলায় আল-হমস পরিবারের তিন সদস্য প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন ৩৮ বছর বয়সী মাহমুদ, তার ৩৭ বছর বয়সী স্ত্রী ফাতিমা এবং তাদের কিশোরী মেয়ে। গাজার নাসের হাসপাতালের সূত্র জানিয়েছে, এই হামলায় আরও তিনজন আহত হয়েছেন।

গাজার অন্যান্য এলাকাতেও দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থীশিবিরে সরাসরি হামলায় এক ফিলিস্তিনি নিহত হন। খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের একটি তাঁবুতে হামলায় একজন নিহত ও পাঁচজন আহত হন। এছাড়া গাজা সিটির পশ্চিমে রেমাল এলাকায় বাস্তুচ্যুত মানুষের অপর একটি তাঁবুতে ইসরায়েলি ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি নিহত হন এবং গাজা সিটিতেই একটি গাড়িতে চালানো হামলায় আরও চারজনের মৃত্যু হয়। এর আগে শনিবারও গাজাজুড়ে ইসরায়েলি বিমান হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছিলেন।

আল-জাজিরার প্রতিনিধিরা জানিয়েছেন, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি যুদ্ধবিমানগুলো কোনো পূর্ব সতর্কতা ছাড়াই নিচু দিয়ে উড়ে গিয়ে বিভিন্ন বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব হামলার অধিকাংশ লক্ষ্যস্থল ছিল আবাসিক ভবন, অ্যাপার্টমেন্ট ও সাধারণ মানুষের জটলা। তবে ইসরায়েলের দাবি, সেখানে হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা অবস্থান করায় এগুলো বৈধ লক্ষ্যস্থল ছিল।

ফিলিস্তিনিদের অভিযোগ, তথাকথিত যুদ্ধবিরতির আলোচনা চললেও ইসরায়েল প্রতিদিন হামলা চালিয়ে মানুষ হত্যা করছে। এর সঙ্গে মানবিক ত্রাণের ওপর আরোপিত কঠোর বিধিনিষেধ যুক্ত হওয়ায় যুদ্ধবিরতি কার্যত একটি বিভ্রান্তি তৈরি করছে এবং অবরুদ্ধ গাজার মানবিক সংকটকে আরও গভীর করে তুলছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

পিঁপড়া যেভাবে এত নিখুঁতভাবে মিষ্টির উৎসের সন্ধান পায়

রান্নাঘরের কোণে পড়ে থাকা চিনির দানা পিঁপড়ারা কীভাবে এত দ্রুত ও নিখুঁতভাবে খুঁজে পায়, তা…

11 minutes ago

সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে শাস্তির বিধান নেই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সম্প্রতি সমকামিতার অভিযোগের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শৃঙ্খলাবিধিতে শাস্তির কোনো সুনির্দিষ্ট বিধান নেই…

28 minutes ago

পরিবেশ রক্ষায় নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিবেশ রক্ষায় প্রতিটি নাগরিককে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী…

42 minutes ago

বিরোধী দলের ভাষা শেখ হাসিনার মতো হয়ে গেছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দলের নেতারা এখন শেখ হাসিনার মতো ভাষায়…

43 minutes ago

নাজমুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো ছাত্রলীগ নেতা অজয় করকে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. নাজমুল হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর…

57 minutes ago

বিজেপির দুর্ভেদ্য বাঁকিপুর কেন্দ্রে চমক দেখাচ্ছেন প্রশান্ত কিশোর

বিহারের বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বিজেপির শক্ত ঘাঁটিতে চমক দেখাচ্ছেন প্রশান্ত কিশোর। নবম দফার গণনা শেষে…

58 minutes ago

This website uses cookies.