ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতিদের প্রাণঘাতী হামলা, বিশ্বজুড়ে নিন্দার ঝড় দিল্লির বিধিনিষেধ প্রত্যাহারে সুপ্রিম কোর্টের নির্দেশ, অস্বস্তিতে সরকার নারায়ণগঞ্জে আদালতপাড়ায় যাওয়ার পথে প্রবীণ আইনজীবীর মৃত্যু দুর্গাপূজা ও লক্ষ্মীপূজায় ৬ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার তীব্র নিন্দা জানাল জাতিসংঘ কোম্পানীগঞ্জে স্থানীয় নির্বাচন ঘিরে তৎপর বিএনপি, দৌড়ঝাঁপে একাধিক প্রার্থী শিল্পকলায় গ্রাফিতিতে চুনকালি: রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চারজন শর্তসাপেক্ষে মুক্তি পেলেন সিজেপির তিন শীর্ষ নেতা ভুল হিসাব-নিকাশে ইয়েমেনের যুদ্ধে নতুন করে জড়িয়ে পড়লো সৌদি আরব যুব উন্নয়ন নিয়োগ পরীক্ষা ফাঁস: তদন্তে অগ্রাধিকার পাচ্ছে দুটি বিষয়

দায়িত্ব পালনে সরোয়ার আলমগীরের বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৫৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে আপাতত কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত এবং তাকে সংসদ অধিবেশনে যোগ দেওয়া থেকে বিরত রাখার আবেদন কার্যতালিকা থেকে বাদ দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আদালত একই সঙ্গে জামায়াতের প্রার্থী নুরুল আমীনকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল দায়েরের নির্দেশ দিয়েছেন। শুনানির সময় সরোয়ার আলমগীরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে নুরুল আমীনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির এবং আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।

শুনানি শেষে আইনজীবী শিশির মনির দাবি করেন, আদালত নিয়মিত আপিল করতে বলেছেন। তার ভাষ্যমতে, সরোয়ার আলমগীর শপথ নেওয়ায় আপাতত সংসদ সদস্য থাকলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি সংসদ অধিবেশনে অংশ নিতে পারবেন না। তবে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এই দাবির বিপরীতে স্পষ্ট করে বলেন, আপিল বিভাগের আদেশ অনুযায়ী সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে কোনো বাধা নেই।

এর আগে গত ৯ জুলাই বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। একই দিন তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। এর আগে ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করলে তিনি হাইকোর্টে রিট করেছিলেন। গত ২৭ জানুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্ত স্থগিত করে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়েছিলেন।

পরবর্তীতে জামায়াতের প্রার্থী নুরুল আমীন আপিল বিভাগে লিভ টু আপিল করেন। ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভ মঞ্জুর করে সরোয়ার আলমগীরকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সরোয়ার আলমগীর বিজয়ী হলেও আদালতের নির্দেশে ফলাফল প্রকাশ করা হয়নি। পরে ১৬ জুন আপিল বিভাগ দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ দেন। এরপর ৯ জুলাই হাইকোর্ট রুল নিষ্পত্তি করে তার মনোনয়ন বৈধ ঘোষণা করলে ফলাফল প্রকাশ এবং শপথ গ্রহণের পথ উন্মুক্ত হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

দায়িত্ব পালনে সরোয়ার আলমগীরের বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

আপডেট সময় : ০২:৫৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬