Header Premium (728×90)

Categories: জাতীয়

রায়ের কপি পেলে বিস্তারিত জানাতে পারব: শামা ওবায়েদ

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় আদালতের রায়ের কপি হাতে পেলে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, “সৌদির বিভিন্ন এলাকায় অনেক বাংলাদেশি কারাভোগ করছেন। নিয়মিতভাবে তারা বাংলাদেশের কাছে এ তালিকা পাঠায়, সেখানেও খতিয়ে দেখছে মন্ত্রণালয়।”

তিনি আরও বলেন, “এটা ২০২৩ সালের ঘটনা। আমরা পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। ধৈর্য ধরুন, রায়ের কপি হাতে পেলে বিস্তারিত জানানো যাবে।”

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে শামা ওবায়েদ বলেন, “বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আধা বেলার মধ্যে দেশের প্রধানমন্ত্রী, পুরো মন্ত্রিসভা এমনকি বায়তুল মোকাররম মসজিদের খতিবও দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এটাকে কোনো কিছুর সঙ্গে তুলনা করা যাবে না। শেখ হাসিনাকে নিয়ে কথা বলা সময়ক্ষেপণ ছাড়া আর কিছু নয়।”

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

আইসিসির স্লো ওভার রেটের শাস্তি পেল পাকিস্তান ও শ্রীলঙ্কা

ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে নিয়ম ভঙ্গের দায়ে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে জরিমানা করেছে আইসিসি। নির্ধারিত সময়ের…

16 minutes ago

দ্বিতীয় কন্যার নাম জানালেন দীপিকা-রণবীর

নবরাত্রির আবহে নিজেদের দ্বিতীয় কন্যা সন্তানের নাম প্রকাশ্যে আনলেন তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর…

36 minutes ago

ইয়েমেনে হুথিদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩

ইয়েমেনের শাবওয়া প্রদেশে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুথিদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। এ…

1 hour ago

সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিন জেলার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি রাষ্ট্রে…

2 hours ago

হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গুদামে হামলা ও লুটপাট

রাজধানীর হাজারীবাগে এ জে আর কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা জমির ভাড়া শীর্ষ…

2 hours ago

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গঠনই বিএনপির আদর্শ: সুলতান টুকু

টাঙ্গাইল শহরের পূজামণ্ডপ পরিদর্শনকালে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ…

2 hours ago

This website uses cookies.