Header Premium (728×90)

আইসিসির স্লো ওভার রেটের শাস্তি পেল পাকিস্তান ও শ্রীলঙ্কা

ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে নির্ধারিত সময়ে ওভার শেষ করতে ব্যর্থ হওয়ায় জরিমানা গুনতে হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে। আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো এই শাস্তি আরোপ করেছেন। নিয়ম অনুযায়ী, পাকিস্তান ম্যাচ ফির ১০ শতাংশ এবং শ্রীলঙ্কাকে পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে।

ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা আম্পায়ার আসিফ ইয়াকুব ও ওয়েইন নাইটস, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ এবং চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদি এই অভিযোগ আনেন। আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড়দের সহায়তাকারী কর্মকর্তাদের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ে ন্যূনতম ওভার সম্পন্ন করতে না পারলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়।

তদন্তে দেখা যায়, নির্ধারিত সময়ের মধ্যে পাকিস্তান দুই ওভার এবং শ্রীলঙ্কা এক ওভার পিছিয়ে ছিল। পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি এবং শ্রীলংকার অধিনায়ক কুশল মেন্ডিস অভিযোগটি স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। এদিকে, সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান বড় জয় পেয়েছে বলে জানানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

চাঁদা আদায়ের ভিডিও ভাইরাল, সিলেটের ৮ ছাত্রদল নেতাকে শোকজ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর বাজারে চোরাচালানের গাড়ি থেকে প্রকাশ্যে চাঁদা আদায়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে…

3 seconds ago

মাদককাণ্ডে ওএসডি অতিরিক্ত ডিআইজি জহির, নিতেন ৭০% ভাগ

রাজধানীর পূর্বাচলে একটি ফ্ল্যাটে অনলাইন জন্মদিনের পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ…

3 minutes ago

মুম্বাইয়ে জয়শঙ্কর-রুবিও দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেল জ্বালানি ও প্রতিরক্ষা

ভারতের মুম্বাইয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে দুই…

37 minutes ago

মানবজমিনের সংবাদের পর অসহায় আঁখির পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

মানবজমিনে প্রকাশিত প্রতিবেদনের পর গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া অসহায় আঁখির পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী…

40 minutes ago

বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকচিত্র প্রদর্শনী, ক্রীড়া প্রতিযোগিতা ও কেক কাটাসহ নানা বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে…

44 minutes ago

দ্বিতীয় কন্যার নাম জানালেন দীপিকা-রণবীর

নবরাত্রির আবহে নিজেদের দ্বিতীয় কন্যা সন্তানের নাম প্রকাশ্যে আনলেন তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর…

2 hours ago

This website uses cookies.