Header Premium (728×90)

Categories: বিনোদন

দ্বিতীয় কন্যার নাম জানালেন দীপিকা-রণবীর

দ্বিতীয় কন্যা সন্তানের নাম প্রকাশ্যে আনলেন তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। গত ১৯ সেপ্টেম্বর রাধাষ্টমীর দিনে তাদের দ্বিতীয় কন্যার জন্ম হয়। এবার নবরাত্রির উৎসবের আবহে সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তানের প্রথম ঝলক প্রকাশ করলেন এই দম্পতি।

সামাজিক মাধ্যমে প্রকাশিত পারিবারিক ছবিতে দেখা যাচ্ছে, দীপিকা ও রণবীর তাদের দুই মেয়েকে নিয়ে বসে আছেন। দীপিকার কোলে রয়েছে তাদের দ্বিতীয় কন্যা এবং রণবীরের কোলে রয়েছে বড় মেয়ে দুয়া। ছবিতে বড় বোন দুয়াকে ছোট বোনের গালে স্নেহচুম্বন দিতে দেখা যাচ্ছে। চারজনের পরনেই সোনালি রঙের ঐতিহ্যবাহী পোশাক।

এই পোস্টের মাধ্যমেই তারা দ্বিতীয় সন্তানের নাম জানিয়েছেন দেবী পাড়ুকোন সিং। অনুরাগীদের ধারণা, দেবীপক্ষের শুভ সময়ে জন্মের কারণেই এমন নাম রাখা হয়েছে। এর আগে বড় মেয়ে দুয়ার নামও তারা উৎসবের মৌসুমে দীপাবলির সময় জানিয়েছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে দীপিকা ও রণবীর প্রথমবার মা-বাবা হওয়ার খবর ঘোষণা করেন। ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে তারা নিজেদের সন্তানের আগমনের কথা জানিয়েছিলেন। এরপর ৮ সেপ্টেম্বর তাদের প্রথম কন্যাসন্তান দুয়া পাড়ুকোন সিংয়ের জন্ম হয়। মেয়ের জন্মের পর বেশ কিছুদিন তারা ব্যক্তিগত জীবন আড়ালে রাখলেও, পরবর্তীতে ধীরে ধীরে মেয়ের বিভিন্ন মুহূর্ত অনুরাগীদের সাথে ভাগ করে নিতে শুরু করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হচ্ছেন: স্পিকার হাফিজ উদ্দিন

সৎ ও যোগ্য ব্যক্তিদের রাজনীতি করার উপযুক্ত পরিবেশ না থাকায় সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা সংসদ সদস্য…

35 minutes ago

ফ্রান্স ও ভারতের আন্দোলনে আন্তর্জাতিক যোগসূত্রের দাবি ফক্স নিউজের

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজ দাবি করেছে, ফ্রান্সের সহিংস বিক্ষোভ এবং ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ…

47 minutes ago

সৌদি আরবে মার্কিন দূতাবাস কর্মী সরাচ্ছে যুক্তরাষ্ট্র, বাড়ছে হুতি হামলার শঙ্কা

হুতি বিদ্রোহীদের অব্যাহত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে…

49 minutes ago

খুলনায় গুলিবিদ্ধ অবস্থায় ২৭ বছর বয়সী যুবকের মরদেহ উদ্ধার

খুলনার মিস্ত্রিপাড়া বাজারের কাছে আনসার উদ্দিন লেন থেকে মো. তুষার নামের ২৭ বছর বয়সী এক…

51 minutes ago

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সুন্দরবন উপকূলে উৎসবের আমেজ

প্রধানমন্ত্রীর দাকোপ ও মোংলা সফর ঘিরে নলিয়ানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়রা একে উন্নয়নের নতুন…

52 minutes ago

কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া পাবেন যে সাত শ্রেণির মানুষ

কিয়ামতের দিন যখন সূর্য মানুষের মাথার কাছে থাকবে এবং প্রচণ্ড উত্তাপে মানুষ ঘামবে, তখন সাত…

56 minutes ago

This website uses cookies.