Header Premium (728×90)

কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া পাবেন যে সাত শ্রেণির মানুষ

মানুষের জীবনের প্রকৃত সফলতার মানদণ্ড ধন-সম্পদ, ক্ষমতা কিংবা খ্যাতি নয়। ইতিহাস সাক্ষী দেয়, দুনিয়ার সব প্রভাব ও ভোগবিলাস একদিন মাটির নিচে বিলীন হয়ে যাবে। কিয়ামতের দিন সব পার্থিব কীর্তি অর্থহীন হয়ে পড়বে। কোরআনে কিয়ামতের দিনকে ভয়ের ও অসহায়ত্বের দিন হিসেবে বর্ণনা করা হয়েছে, যেখানে সূর্য মানুষের মাথার একেবারে কাছে থাকবে এবং তীব্র উত্তাপে মানুষ ঘামে ডুবে থাকবে। সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো আশ্রয় থাকবে না। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, 'সেদিন ধন-সম্পদ কিংবা সন্তান কোনো কাজে আসবে না। শুধু সেই ব্যক্তি ছাড়া, যে আল্লাহর কাছে হাজির হবে কল্যাণময় অন্তর নিয়ে।' (সুরা শুআরা : ৮৮-৮৯)।

রাসুলুল্লাহ (সা.) সেই বিশেষ সৌভাগ্যবান শ্রেণির কথা স্পষ্টভাবে জানিয়েছেন, যাদের আল্লাহ কিয়ামতের দিন তাঁর আরশের ছায়ায় আশ্রয় দেবেন। তিনি বলেন, 'সাত শ্রেণির মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাঁর আরশের ছায়ায় রাখবেন, সেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না।' (বোখারি : ৬৬০)।

এই সাত শ্রেণির মানুষ হলেন: ১. ন্যায়পরায়ণ শাসক: যিনি ক্ষমতার আসনে থেকেও ন্যায়ের মানদণ্ডে অটল থাকেন। ২. যে যুবক আল্লাহর ইবাদতে বেড়ে ওঠে: দুনিয়ার ভোগবাদী সংস্কৃতিকে অস্বীকার করে যে যুবক নিজেকে আল্লাহর ইচ্ছার কাছে সঁপে দেয়। মহানবী (সা.) বলেন, 'কিয়ামতের দিনে মানুষের দুই পা সরবে না, যতক্ষণ না সে পাঁচটি বিষয়ে হিসাব দেয়—জীবন, যৌবন, সম্পদ, জ্ঞান ও আমল।' (তিরমিজি : ২৪১৬)। ৩. যার অন্তর মসজিদের সঙ্গে জড়িয়ে থাকে: যে বান্দা প্রতিনিয়ত মসজিদে এসে নামাজ আদায় করে। ৪. দুই ব্যক্তি, যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে: যাদের সম্পর্ক পার্থিব স্বার্থের ঊর্ধ্বে। ৫. যে মানুষকে কোনো সৌন্দর্যময় নারী ব্যভিচারে আহ্বান করলে সে বলে, 'আমি আল্লাহকে ভয় করি': পাপের আকর্ষণ থাকা সত্ত্বেও যে আল্লাহভীতির কারণে তা থেকে বিরত থাকে। ৬. যে গোপনে দান করে: এমনভাবে দান করে যে তার ডান হাত কী দান করছে তা বাম হাতও জানে না। কোরআনে বলা হয়েছে, 'তোমরা যদি প্রকাশ্যে সদকা দাও, তা ভালো; আর যদি তা গোপনে দিয়ে গরিবদের পৌঁছাও, তবে তা তোমাদের জন্য আরো উত্তম।' (সুরা বাকারা : ২৭১)। ৭. যে একান্তে আল্লাহকে স্মরণ করে চোখের অশ্রু ঝরায়: নির্জনে আল্লাহকে স্মরণ করলে হৃদয় কোমল হয়। মহানবী (সা.) বলেন, 'দু'চোখকে আগুন স্পর্শ করবে না, যার একটি হলো সেই চোখ, যা আল্লাহভীতিতে কেঁদেছে।' (তিরমিজি : ১৬৩৯)।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হচ্ছেন: স্পিকার হাফিজ উদ্দিন

সৎ ও যোগ্য ব্যক্তিদের রাজনীতি করার উপযুক্ত পরিবেশ না থাকায় সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা সংসদ সদস্য…

32 minutes ago

ফ্রান্স ও ভারতের আন্দোলনে আন্তর্জাতিক যোগসূত্রের দাবি ফক্স নিউজের

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজ দাবি করেছে, ফ্রান্সের সহিংস বিক্ষোভ এবং ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ…

44 minutes ago

সৌদি আরবে মার্কিন দূতাবাস কর্মী সরাচ্ছে যুক্তরাষ্ট্র, বাড়ছে হুতি হামলার শঙ্কা

হুতি বিদ্রোহীদের অব্যাহত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে…

46 minutes ago

খুলনায় গুলিবিদ্ধ অবস্থায় ২৭ বছর বয়সী যুবকের মরদেহ উদ্ধার

খুলনার মিস্ত্রিপাড়া বাজারের কাছে আনসার উদ্দিন লেন থেকে মো. তুষার নামের ২৭ বছর বয়সী এক…

49 minutes ago

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সুন্দরবন উপকূলে উৎসবের আমেজ

প্রধানমন্ত্রীর দাকোপ ও মোংলা সফর ঘিরে নলিয়ানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়রা একে উন্নয়নের নতুন…

49 minutes ago

সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকিরকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির ফকিরকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার…

1 hour ago

This website uses cookies.