সুন্দরবনের কোল ঘেঁষে অবস্থিত দাকোপের নলিয়ান জনপদে বৃহস্পতিবার সকাল থেকেই মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে স্থানীয়দের মাঝে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘদিনের বঞ্চনা ঘোচানোর প্রত্যাশা নিয়ে তারা প্রধানমন্ত্রীর এই সফরকে সম্ভাবনার নতুন দুয়ার হিসেবে দেখছেন। নদীভাঙন, সুপেয় পানির সংকট, দুর্বল যোগাযোগব্যবস্থা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতায় জর্জরিত এই এলাকার মানুষ প্রধানমন্ত্রীর কাছে কার্যকর উন্নয়নের দাবি জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠ এবং এর আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), নৌবাহিনী ও কোস্টগার্ডসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রীর অবতরণের সম্ভাব্য স্থান হিসেবে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়েছে।
সফর প্রস্তুতির অংশ হিসেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নলিয়ান বাজারের পশ্চিম প্রান্তের পাকা সড়ক থেকে কোস্টগার্ড কার্যালয় পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তায় ইট বিছিয়েছে। একই মাঠে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার অবতরণের জন্য হেলিপ্যাড প্রস্তুত করা হয়েছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, সকালে হেলিকপ্টারে সুন্দরবনের হিরণ পয়েন্ট ও সংলগ্ন এলাকা পরিদর্শনের পর নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর তিনি নৌপথে মোংলার নৌঘাঁটিতে যাবেন। সেখানে সভায় অংশ নেওয়ার পাশাপাশি মোংলা বন্দরের জেটি ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কর্মসূচি রয়েছে তার। স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে মোংলা বন্দর সম্প্রসারণ, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং সুন্দরবন এলাকায় সম্ভাব্য ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের বিষয়টি ঘিরে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। তাদের আশা, এসব উদ্যোগ বাস্তবায়ন হলে দক্ষিণাঞ্চলে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে।
তবে স্থানীয়রা মনে করেন, কেবল প্রকল্প গ্রহণই যথেষ্ট নয়। দুর্গম এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, সুপেয় পানির সংকট নিরসন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ বৃদ্ধির মতো মৌলিক সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। পর্যটনের অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও অবকাঠামোগত সীমাবদ্ধতায় পিছিয়ে থাকা এই উপকূলবাসীর প্রত্যাশা, প্রধানমন্ত্রীর সফর তাদের দীর্ঘদিনের এসব সমস্যা নিরসনে নতুন পথের সূচনা করবে।
যুক্তরাষ্ট্র ও ইসরাইল নতুন করে হামলা চালালে উপসাগরীয় দেশগুলোর তেল স্থাপনা, আন্ডারসি ক্যাবল, ডেটাসেন্টার এবং…
বাংলাদেশের হিন্দুদের অধিকার সুরক্ষার পাশাপাশি ভারতের মুসলিমদের নাগরিকত্ব ও ভোটাধিকার রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন…
২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৩৪ মাসে চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১৫০ জনের…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৯৫ সদস্যের পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো.…
সিরাজগঞ্জে জাতীয় পার্টির আয়োজনে ২৩ অক্টোবর ঐতিহাসিক উপজেলা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।…
গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় এসআই মিজানুর রহমান ও স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম নিহত হয়েছেন।…
This website uses cookies.