Header Premium (728×90)

Categories: সারাদেশ

সিরাজগঞ্জে জাতীয় পার্টির উদ্যোগে ঐতিহাসিক উপজেলা দিবস পালিত

সিরাজগঞ্জে জাতীয় পার্টির উদ্যোগে ২৩ অক্টোবর ঐতিহাসিক উপজেলা দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ শহরের এম.এ মতিন সড়কের (প্রস্তাবিত) অ্যাডভোকেট প্লাজায় আয়োজিত এই সভায় জেলা শহর ও প্রতিটি উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সমবেত হন।

বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি আব্দুল লতিফ এবং সঞ্চালনা করেন শহর জাতীয় পার্টির নেতা সাইদুর রহমান। সভায় বক্তারা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক সফল রাষ্ট্রপতি পল্লী বন্ধু হুসাইন মুহাম্মাদ এরশাদের প্রবর্তিত উপজেলা পদ্ধতির ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, এরশাদের চালু করা এই উপজেলা পদ্ধতির সুফল আজ গ্রাম বাংলার প্রতিটি মানুষ ভোগ করছেন।

আলোচনা সভায় বক্তারা সম্প্রতি দলীয় প্রেসিডেন্ট জি এম কাদেরের বাসভবনে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান। তারা অবিলম্বে দোষী ব্যক্তিদের আটক করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। এছাড়া সভায় প্রাদেশিক সরকারের দাবি উত্থাপন এবং মাদক, সন্ত্রাস ও মবমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহসভাপতি রফিকুল ইসলাম খান, জেলা শাখার প্রচার সম্পাদক নাজিম আরাফাত, বেলকুচি উপজেলার আহ্বায়ক আলহাজ্ব আকবর আলী মোল্লা, এনায়েতপুরের সহসভাপতি ইসমাইল হোসেন সরকার, শহর কমিটির সেক্রেটারি সাইদুর রহমান, উল্লাপাড়া উপজেলার আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং এস এম আব্দুল্লাহ প্রমুখ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

এভারকেয়ার হাসপাতালে কুক পদে নিয়োগ, আবেদন ১২ নভেম্বর পর্যন্ত

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ঢাকায় কুক ও সহকারী কুক পদে পূর্ণকালীন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।…

47 minutes ago

আগামী দশকে মানুষের চেয়ে এআই এজেন্টের সংখ্যা বাড়বে: মাইক ওয়ালশ

ভবিষ্যৎবিষয়ক বিশ্লেষক মাইক ওয়ালশ জানিয়েছেন, আগামী দশকে এআই এজেন্টরা কেবল নির্দেশ পালন করবে না, বরং…

47 minutes ago

সৌদি আরবে কঠোর আইনি ব্যবস্থা ও প্রবাসী শ্রমিকদের মানবাধিকার সংকট

সৌদি আরবে রাজপরিবারের একচ্ছত্র ক্ষমতা, গণমাধ্যম নিয়ন্ত্রণ ও ভিন্নমত দমনের পাশাপাশি প্রবাসী শ্রমিকদের আইনি সুরক্ষা…

50 minutes ago

মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ হলেন কাইরন পোলার্ড

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সফলতম ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ নির্বাচিত হয়েছেন সাবেক ক্যারিবীয়…

1 hour ago

পুলিশের জন্য ৬ হাজার ৬০৯ কোটি টাকার ৫ হাজার ৮৩০টি গাড়ি কেনার উদ্যোগ

পুলিশ বাহিনীর জন্য ৬ হাজার ৬০৯ কোটি টাকা ব্যয়ে ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ…

1 hour ago

গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের একটি গোডাউনে আগুন লেগেছে। বর্তমানে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে…

2 hours ago

This website uses cookies.