নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির ফকিরকে (৪০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
নিহত জহির ফকির আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, জহির ফকিরের বাড়ি আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়নে হলেও তিনি গত ১২ বছর ধরে পরিবারসহ মুন্সিগঞ্জ সদর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। চর কিশোরগঞ্জ এলাকায় তার একটি ফার্মেসি ছিল।
পুলিশ জানিয়েছে, এ হত্যাকাণ্ডের কারণ এবং এর পেছনে কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বর্তমানে পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
সৎ ও যোগ্য ব্যক্তিদের রাজনীতি করার উপযুক্ত পরিবেশ না থাকায় সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা সংসদ সদস্য…
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজ দাবি করেছে, ফ্রান্সের সহিংস বিক্ষোভ এবং ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ…
হুতি বিদ্রোহীদের অব্যাহত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে…
খুলনার মিস্ত্রিপাড়া বাজারের কাছে আনসার উদ্দিন লেন থেকে মো. তুষার নামের ২৭ বছর বয়সী এক…
প্রধানমন্ত্রীর দাকোপ ও মোংলা সফর ঘিরে নলিয়ানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়রা একে উন্নয়নের নতুন…
কিয়ামতের দিন যখন সূর্য মানুষের মাথার কাছে থাকবে এবং প্রচণ্ড উত্তাপে মানুষ ঘামবে, তখন সাত…
This website uses cookies.