Header Premium (728×90)

মানবজমিনের সংবাদের পর অসহায় আঁখির পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

গত ১৩ই অক্টোবর মানবজমিনে ‘গর্ভের সন্তান বিক্রি করতে চান আঁখি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনটিতে আঁখি নামের এক গর্ভবতী নারীর চরম অসহায়ত্বের চিত্র ফুটে ওঠে। তৃতীয়বারের মতো মা হতে যাওয়া এই নারী অভাবের তাড়নায় তার অনাগত সন্তানকে ‘বিক্রি’ করার মতো এক হৃদয়বিদারক সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।

সংবাদটি প্রকাশের পর তা প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। তিনি বিষয়টি মানবিক বিবেচনায় নিয়ে দ্রুত সংশ্লিষ্ট পরিবারটির খোঁজ নেয়ার জন্য প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর এই নির্দেশনার পর দ্রুততম সময়ের মধ্যে আঁখি ও তার পরিবারের সন্ধান করা হয়। মাত্র এক ঘণ্টার মধ্যে পরিবারটির সঙ্গে যোগাযোগ করে তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।

খোঁজ নিয়ে জানা যায়, আঁখির স্বামী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হলেও তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। স্বামীর চিকিৎসা ও সংসারের ব্যয় নির্বাহ করতে গিয়ে পরিবারটি ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েছে। সেই ঋণের টাকা পরিশোধের অসহায় চেষ্টা থেকেই আঁখি তার গর্ভের সন্তান ‘বিক্রি’ করার মতো কঠিন ও হৃদয়বিদারক সিদ্ধান্তের কথা ভাবতে বাধ্য হয়েছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

সাজেক ভ্রমণে ফের নিষেধাজ্ঞা জারি করল রাঙামাটি জেলা প্রশাসন

অনিবার্য কারণবশত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।…

6 minutes ago

পিএইচপি সফটওয়্যারে গুরুতর নিরাপত্তা ত্রুটি, বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধের হিড়িক

পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নতুন নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি এড়াতে বিশ্বজুড়ে বিভিন্ন…

7 minutes ago

সাইবার আইনে গণমাধ্যমের স্বাধীনতায় হুমকি দেখছে লা ফুনেত্র দ্য পারিস

বাংলাদেশের প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের সংশোধনী ও গণমাধ্যম নিয়ন্ত্রণের কাঠামো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে…

23 minutes ago

ফ্রান্সের অস্থিরতা নিয়ে বিদেশি নেতাদের মন্তব্য মূর্খতাপূর্ণ: ম্যাক্রোঁ

ফ্রান্সে চলমান বিক্ষোভ ও সহিংসতা নিয়ে রাজনৈতিক স্বার্থে করা বিদেশি নেতাদের মন্তব্যকে 'বোকামিপূর্ণ' বলে ক্ষোভ…

47 minutes ago

ঢাকায় হ্যান্ডবল খেলতে এসে বনানী পূজামণ্ডপ পরিদর্শনে ভারত ও নেপালের খেলোয়াড়েরা

ঢাকায় বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি নারী হ্যান্ডবল টুর্নামেন্টে খেলতে এসে রাজধানীর বনানী পূজামণ্ডপ…

50 minutes ago

মান্দায় আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন

নওগাঁর মান্দায় আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব…

1 hour ago

This website uses cookies.