রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি অনিবার্য কারণবশত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বুধবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই আদেশ জারি করেন।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনিবার্য কারণবশত বুধবার ২১ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ থাকবে। একই সঙ্গে, বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের আগামীকাল বৃহস্পতিবার ২২ অক্টোবর বিকাল ৪টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে গত ১১ অক্টোবরও জেলা প্রশাসন এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্যালি ভ্রমণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল। পরবর্তীতে দুর্গাপূজাকে কেন্দ্র করে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত হওয়ার পর প্রশাসন সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিল।
ফেক নিউজ ও বিকৃত তথ্য নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার সাথে আইনি ভারসাম্যের ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য…
সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব। উপজেলাজুড়ে ৫৭টি…
পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নতুন নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি এড়াতে বিশ্বজুড়ে বিভিন্ন…
বাংলাদেশের প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের সংশোধনী ও গণমাধ্যম নিয়ন্ত্রণের কাঠামো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে…
ফ্রান্সে চলমান বিক্ষোভ ও সহিংসতা নিয়ে রাজনৈতিক স্বার্থে করা বিদেশি নেতাদের মন্তব্যকে 'বোকামিপূর্ণ' বলে ক্ষোভ…
ঢাকায় বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি নারী হ্যান্ডবল টুর্নামেন্টে খেলতে এসে রাজধানীর বনানী পূজামণ্ডপ…
This website uses cookies.