ফ্রান্সে চলমান বিক্ষোভ ও সহিংসতাকে কেন্দ্র করে রাজনৈতিক স্বার্থে বিদেশি নেতাদের মন্তব্যকে 'বোকামিপূর্ণ' ও 'অগ্রহণযোগ্য' বলে তীব্র সমালোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। কাতার সফরকালে দোহায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রতিক্রিয়া জানান।
ম্যাক্রোঁ নির্দিষ্ট করে কারও নাম না নিলেও, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে ইঙ্গিত করে বলেন, সমালোচনাকারীদের মধ্যে তিনিও রয়েছেন। তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণার স্বার্থে কিছু নেতা উদ্দেশ্যপ্রণোদিত বয়ান ছড়িয়ে দিচ্ছেন এবং নিজেদের রাজনৈতিক প্রচারণার জন্য ফ্রান্সকে ব্যবহার করছেন। তিনি আরও বলেন, দেশ এমনিতেই নানা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাই এসব মন্তব্যের কোনো প্রয়োজন নেই।
ফরাসি প্রেসিডেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া ছবি ছড়ানোর বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এসব ছবিতে ফ্রান্সে এমন সব ঘটনার দৃশ্য দেখানো হয়েছে যা বাস্তবে কখনো ঘটেনি। দেশটি অভিবাসী ও ইসলামপন্থিদের দখলে চলে গেছে—এমন দাবিকেও তিনি সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন।
এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন যে, ফ্রান্স 'চরমপন্থি ইসলামের আগ্রাসনের' শিকার হয়েছে। তবে বিশ্লেষকরা ফ্রান্সের চলমান বিক্ষোভে অভিবাসীদের মূল কারণ হিসেবে চিহ্নিত করার দাবিটিকে সরাসরি নাকচ করে দিয়েছেন। চলতি সপ্তাহের শেষ দিকে দেশটিতে নতুন করে বিক্ষোভের দানা বাঁধতে শুরু করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কক্সবাজারের টেকনাফে রান্নাঘরে ঢুকে পড়া ২০ ফুট লম্বা একটি কিং কোবরা উদ্ধার করেছে বন বিভাগ।…
লক্ষ্মীপুরের রায়পুরে রাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে ইসমাইল মাহমুদ…
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের নিবন্ধন ফি সব পর্যায়ে ২ হাজার টাকা করে বাড়ানোয় ক্ষোভ প্রকাশ…
অবকাঠামোর ৯৭ শতাংশ কাজ সম্পন্ন হওয়ার পর দীর্ঘ ১৪ বছরের আলোচিত বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত…
চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার রাতে নাগকু অঞ্চলের পার্বত্য…
শরতের স্নিগ্ধ শিউলি ফুলের খোঁজে বের হওয়ার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের কাছ থেকে মিষ্টি…
This website uses cookies.