শরতের স্নিগ্ধতা মাখা শিউলি ফুলের প্রতি নিজের ভালো লাগার কথা প্রকাশ করতে গিয়ে ভক্তদের কাছ থেকেই ফুলের সঙ্গে তুলনা পেলেন জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী পরীমণি। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘শিউলি ফুলের খোঁজে যাই…’। এই ছোট বার্তার সঙ্গে তিনি ফুল, পরী ও ভালোবাসার ইমোজিও জুড়ে দিয়েছেন।
অভিনেত্রীর এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। তবে শিউলি ফুলের খোঁজের চেয়েও বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তাকে নিয়ে ভক্তদের দেওয়া মিষ্টি সব মন্তব্য। অনেকেই প্রিয় অভিনেত্রীকে শিউলি ফুলের সঙ্গেই তুলনা করেছেন। কেউ মন্তব্য করেছেন, ‘সে জানেও না যে সেও একটা শিউলি ফুল।’ আবার আরেকজন লিখেছেন, ‘কি দরকার? তুমি তো নিজেই শিউলিফুল।’ অন্য এক ভক্তের ভাষ্য, ‘ফুল ফুলকে খুঁজে।’
শরতের চেনা এই ফুলটিকে ঘিরে পরীমণির এমন ভালো লাগার প্রকাশ আর ভক্তদের এমন আন্তরিক মন্তব্য সোশ্যাল মিডিয়ায় এক মিষ্টি আবহ তৈরি করেছে। প্রিয় তারকার প্রতি অনুরাগ আর শরতের ফুলের সৌন্দর্য মিলে এই পোস্টটি ভক্তদের মাঝে অন্যরকম এক ভালো লাগার জন্ম দিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নে অস্তিত্বহীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে বিসিআইসি সার ডিলারশিপ পাওয়ার অভিযোগ উঠেছে।…
স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের ফলে বাংলাদেশের রপ্তানি খাতে ৬৩৮ কোটি ডলারের ঝুঁকি তৈরি হতে…
গতকাল শুক্রবার ছুটির দিনে দেশের ৬টি জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন।…
ব্যালন ডি’অরের আসর বসছে লন্ডনে। গত মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে অবিশ্বাস্য পারফরম্যান্সের সুবাদে ব্যালন ডি’অর…
সৌদি আরবের দাম্মাম বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনি হুতিদের হামলায় দুই বাংলাদেশি আহত হওয়ার ঘটনায়…
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইজারার নামে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবি ও অসদাচরণের অভিযোগে পৌর ইজারা বাতিলের…
This website uses cookies.