সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর বাজারে চোরাচালানের গাড়ি থেকে প্রকাশ্যে চাঁদা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নড়েচড়ে বসেছে সিলেট জেলা ছাত্রদল। এই ঘটনায় ইউনিয়ন শাখার আট নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা কমিটি।
সোমবার (১৯ অক্টোবর) জেলা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক জারনাল আবেদীন রাহেলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নোটিশে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে এবং কেন তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। তবে নোটিশের মূল বয়ানে সরাসরি চাঁদা আদায়ের অভিযোগটি উল্লেখ করা হয়নি।
শোকজ পাওয়া নেতারা হলেন ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজিম উদ্দীন, জ্যেষ্ঠ সহসভাপতি জামাল উদ্দীন, সহসভাপতি বেলাল আহমেদ, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ হেলু, সহসাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী এবং ইউনিয়ন শাখার নেতা নাজমুল ইসলাম মামা, শাহরিয়ার আহমদ ও নাজমুল হাসান।
নির্দেশনা অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের সশরীরে উপস্থিত হয়ে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের কাছে লিখিত ব্যাখ্যা জমা দিতে হবে।
এ বিষয়ে অভিযুক্ত তোফায়েল আহমেদ হেলু জানান, দল থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তিনি লিখিতভাবে এর জবাব দেবেন। তবে অপর অভিযুক্ত জামাল উদ্দীন ও বেলাল আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
সম্প্রতি ফতেহপুর বাজারে চোরাচালানের গাড়ি থেকে প্রকাশ্যে চাঁদা আদায়ের ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় পর্যায়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি উঠলে জেলা ছাত্রদল এই পদক্ষেপ নেয়।
অনিবার্য কারণবশত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।…
পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নতুন নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি এড়াতে বিশ্বজুড়ে বিভিন্ন…
বাংলাদেশের প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের সংশোধনী ও গণমাধ্যম নিয়ন্ত্রণের কাঠামো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে…
ফ্রান্সে চলমান বিক্ষোভ ও সহিংসতা নিয়ে রাজনৈতিক স্বার্থে করা বিদেশি নেতাদের মন্তব্যকে 'বোকামিপূর্ণ' বলে ক্ষোভ…
ঢাকায় বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি নারী হ্যান্ডবল টুর্নামেন্টে খেলতে এসে রাজধানীর বনানী পূজামণ্ডপ…
নওগাঁর মান্দায় আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব…
This website uses cookies.