আলজেরিয়ার সবচেয়ে প্রবীণ নারী হিসেবে পরিচিত হাজ্জা সারহুদা সিতিতি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। প্রচলিত জন্মসাল অনুযায়ী, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১৩২ বছর। ফরাসি সংবাদমাধ্যম ভিসা আলজেরির ১৮ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদন থেকে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত হওয়া গেছে।
সারহুদা সিতিতি ১৮৯৪ সালে আলজেরিয়ার গালমা অঞ্চলের শিনিউ এলাকায় জন্মগ্রহণ করেন। জীবনের শেষ বছরগুলো তিনি তেবেসা শহরে পরিবারের সঙ্গেই অতিবাহিত করছিলেন। আলজেরীয় গণমাধ্যমের তথ্যমতে, ২০ বছর বয়সে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ১৫ সন্তানের জননী ছিলেন। জীবনের একটি দীর্ঘ সময় তিনি তাঁর সন্তান, নাতি-নাতনি এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কাটিয়েছেন।
সারহুদা সিতিতি আন্তর্জাতিকভাবে ব্যাপক পরিচিতি পান ২০২৪ সালের জুনে ১৩০ বছর বয়সে পবিত্র হজ পালন করার মাধ্যমে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণে তিনি সৌদি আরবে যান, যা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, হজ পালনের আগে তিনি দুবার ওমরাহও পালন করেছিলেন। তাঁর এই হজযাত্রার খবর ও ভিডিও সৌদি আরবের গণমাধ্যম আল-আরাবিয়াসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়েছিল।
সারহুদা সিতিতির জন্ম ১৮৯৪ সালে ধরা হলে, তিনি আলজেরিয়ার ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রত্যক্ষদর্শী ছিলেন। ফরাসি ঔপনিবেশিক শাসন, স্বাধীনতার জন্য দীর্ঘ লড়াই এবং স্বাধীনতা অর্জনের পরবর্তী সময়ে আলজেরিয়ার রাজনৈতিক ও সামাজিক জীবনের বহু পরিবর্তনের সাক্ষী ছিলেন তিনি। ১৩০ বছর বয়সে তাঁর হজ পালনের ঘটনাটি দীর্ঘ জীবন ও জীবনের শেষ প্রান্তে এসে স্বপ্ন পূরণের এক অনন্য উদাহরণ হিসেবে ব্যাপকভাবে আলোচিত হয়েছিল।
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন পদত্যাগের ঘোষণা দিয়ে জানিয়েছেন, মাদক নির্মূলের উদ্দেশ্যেই তিনি অভিযানে গিয়েছিলেন। তিনি…
মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা চেয়েছেন দুর্যোগ…
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় আদালতের রায়ের কপি হাতে পেলে বিস্তারিত তথ্য…
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডেইলি বাংলাদেশের সম্পাদক শাহিদুর রহমান শাহিদকে ইসলামপুর প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো…
দালালের প্রলোভনে রাশিয়ার সেনাবাহিনীতে চাকরি নিতে গিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন কুমিল্লার চান্দিনার যুবক মো.…
ওয়ানডেতে দুই প্রান্তের পুরোনো বল ব্যবহারের নতুন নিয়মে অন্যান্য দল যখন সুবিধা বাড়াচ্ছে, তখন ব্যাটিং…
This website uses cookies.